Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গভীর রাতে বাড়িতে ঢুকে ১৪ বছরের মেয়েকে ধর্ষণ, মধ্যমগ্রাম থেকে ধৃত ৩

" অভিযুক্ত জোর করে নাবালিকার বাড়িতে ঢোকে। এরপরেই সে নাবালিকার উপর যৌন নির্যাতন চালায়। গায়ের বিড়ির ছ্যাঁকা দেয়।"

গভীর রাতে বাড়িতে ঢুকে ১৪ বছরের মেয়েকে ধর্ষণ, মধ্যমগ্রাম থেকে ধৃত ৩

মধ্যমগ্রামে বাড়িতে ঢুকে ১৪ বছরের মেয়েকে ধর্ষণ!

শেষ আপডেট: 5 September 2024 17:37

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: গভীর রাতে বাড়িতে ঢুকে ১৪ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী যুবক ও তার দাদু। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মধ্যমগ্রামের ২৭ নম্বর ওয়ার্ড। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। পরিস্থিতি শান্ত করতে এলাকায় নামানো হয় ব়্যাফ।

পুলিশ সূত্রে জানাগিয়েছে, অভিযুক্তের নাম রাহুল দত্ত। নাবালিকার পাশের বাড়িতে থাকে সে। স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে পাড়ার সকলেই ঘুমিয়ে পড়েছিল। বাড়িতে একাই ঘুমোচ্ছিল নাবালিকা। সেই সময়ে রাহুল নামে ওই প্রতিবেশী যুবক নাবালিকার বাড়ির দরজা ধাক্কায়। সেই শব্দে ঘুম ভেঙে যায় নাবালিকার। প্রথমে সে দরজা খুলতে চায়নি। পরে অভিযুক্ত জোর করে নাবালিকার বাড়িতে ঢোকে। এরপরেই সে নাবালিকার উপর যৌন নির্যাতন চালায়। গায়ের বিড়ির ছ্যাঁকা দেয়। রাহুল বাড়ি থেকে বেরিয়ে গেলে নাবালিকা সুযোগ পেয়ে আরও এক প্রতিবেশীর বাড়িতে পালিয়ে যায়। এরপরেই ঘটনাটি চাউর হয়ে যায়। ক্ষোভে ফেটে পড়েন উত্তেজিত জনতা। অভিযুক্তের বাড়িতে চড়াও হন তারা। 

স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত নাবালিকাকে ধর্ষণের পর তার বাড়ি আরও চার বন্ধুকে এক জঘন্য কাজ করতে পাঠিয়ে ছিল। কিন্তু ওই যুবকরা বাড়িতে ঢোকার আগেই সেখানে থেকে পালিয়ে যায় নাবালিকা। আতঙ্কে এক প্রতিবেশী দিদির বাড়িতে আশ্রয় নেয়। 

এক প্রতিবেশী জানিয়েছেন, এই ঘটনা জানাজানি হওয়ার পরে তাঁরা অভিযুক্তের বাড়িতে গেছিলেন। কিন্তু অভিযুক্তের দাদু তাঁদের উল্টোপাল্টা বলতে থাকেন। নাতিকে লোকানোর চেষ্টা করেন। পরে অভিযুক্ত সমেত তার দাদু, আরও এক আত্মীয়কে আটক করে এয়ারপোর্ট থানায় নিয়ে যায়।  

এদিকে নাবালিকা ধর্ষণের ন্যায় বিচার চেয়ে রাস্তায় আটকে বিক্ষোভ শুরু করে পাড়ার তরুণীরা। তাদের দাবি, ওই যুবকের তাঁরা কঠোরোমত শাস্তি চান। রাতভর সেখানে পুলিশবাহিনীর টহল চলেছে।   


```