Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

নাবালিকার পরিবারকে মিটমাট করে নিতে বলেছিলেন পঞ্চায়েত সদস্য! মধ্যমগ্রামে ঘটনায় চাঞ্চল্য

পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ, ঘটনার পর নির্যাতিতার পরিবার ও আব্দুর রোব নিয়ে সালিশি সভা বসিয়ে ছিলেন আব্দুল হাফিজ। সেখানে ঘটনা ধামাচাপা দিতে দু'পক্ষকে মীমাংসা করে নেওয়ার জন্য পরামর্শ দেন।

নাবালিকার পরিবারকে মিটমাট করে নিতে বলেছিলেন পঞ্চায়েত সদস্য! মধ্যমগ্রামে ঘটনায় চাঞ্চল্য

শেষ আপডেট: 1 September 2024 21:52

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল মধ্যমগ্রাম। মূল অভিযুক্ত আব্দুল রোবকে সহ পঞ্চায়েত সদস্য আবদুল হাফিজকে গ্রেফতার করা হয়েছিল। রবিবার দুপুরে তাদের বারাসাত আদালতে তোলা হয়। মূল অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজত ও পঞ্চায়েত সদস্যকে তিন দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। 

পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ, ঘটনার পর নির্যাতিতার পরিবার ও আব্দুর রোব নিয়ে সালিশি সভা বসিয়ে ছিলেন আব্দুল হাফিজ। সেখানে ঘটনা ধামাচাপা দিতে দু'পক্ষকে মীমাংসা করে নেওয়ার জন্য পরামর্শ দেন। আগামী ৪ সেপ্টেম্বর  দুজনকে আদালতে তোলা হবে।

এদিন পঞ্চায়েত সদস্যের স্ত্রী দাবি, তাঁরা গ্রামবাসীর জন্য ভালো কাজ করে। সিপিএম তাঁর স্বামীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছে। 

ওই মহিলা জানিয়েছেন, ঘটনার পর ওই নাবালিকা বাড়িতে গিয়েছিলেন তাঁর স্বামী। সেখানে পরিবারে সঙ্গে কথা বলে পুলিশকে ডেকে পাঠিয়েছিলেন। তার আগেই অভিযুক্ত পালিয়ে গেছিল। তার পর অভিযুক্তকে বের করা হয়। এদিকে সিপিএমকর্মীরা তাদের বাড়িতে মিথ্যে অপবাদ দিয়ে ঢিল ছোড়ে। নির্যাতিতা বাড়িতে তাঁর স্বামী যাওয়ার পরে আইসিও উপস্থিত ছিলেন।

মধ্যমগ্রামে বছর ৭ এর নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। বিচার চেয়ে পথে নামলেন গ্রামবাসীরা। আশেপাশের দোকানপাট ভেঙে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। চালানো হয় কাঁদানে গ্যাসও। 


```