Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অশোকনগরে নাবালিকাকে গণধর্ষণ, অভিযুক্ত নাবালকদের হোমে পাঠানোর নির্দেশ কোর্টের

গণধর্ষণে অভিযুক্ত যুবককে এ দিন বারাসত আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতকে জেরা করে নাবালিকা গণধর্ষণের ঘটনায় আরও কিছু তথ্য জানার চেষ্টা করছে অশোকনগর থানার পুলিশ।

অশোকনগরে নাবালিকাকে গণধর্ষণ, অভিযুক্ত নাবালকদের হোমে পাঠানোর নির্দেশ কোর্টের

শেষ আপডেট: 24 November 2024 20:00

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার অশোকনগরে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে বৃহস্পতিবার। পরিবারের অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে কিশোরীর প্রেমিক ও তার বন্ধু নাবালক। আর একজন যুবক বলে পুলিশ জানায়। আদালতের নির্দেশে দুই নাবালককে হোমে পাঠানো হয়েছে। 

শনিবার ধৃত দুই নাবালককে বিধাননগরের জুভেনাইল আদালতে তোলা হয়। কোর্টের নির্দেশে তাদের হোমে পাঠানো হয়েছে। গণধর্ষণে অভিযুক্ত যুবককে এ দিন বারাসত আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতকে জেরা করে নাবালিকা গণধর্ষণের ঘটনায় আরও কিছু তথ্য জানার চেষ্টা করছে অশোকনগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মিহির নামে ওই যুবক নাবালিকার উপর বেশি যৌন নির্যাতন চালায়। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

শুক্রবার গণধর্ষণের অভিযোগের পরেই নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা-সহ আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয়। নির্যাতিতা তার বাড়িতে রয়েছে। ১৬ বছরের নাবালিকার সঙ্গে বেশ কিছু দিন ধরে ১৭ বছরের এক নাবালকের সম্পর্ক ছিল। তাদের বাড়ি অশোকনগরের একই পাড়ায়।

বৃহস্পতিবার বিকেলে নাবালক কিশোরীকে বাড়ি থেকে ডেকে চা খেতে নিয়ে যায়। একটি ক্যাফেতে তারা কফি খায় বলেঅ জানায় নির্যাতিতা। এরপর কিশোরীর বাড়ি থেকে কিছুটা দূরে এক প্রাইমারি স্কুলের সামনে নির্জন জায়গায় তারা আসে। সেখানেই দু'জন মদ্যপান করে। বেসামাল হয়ে ওই সময়ে নাবালককে তার এক বন্ধু ফোন করে। জানতে পেরে নাবালকের বন্ধু ও মিহির ওই নির্জন জায়গায় চলে আসে।

সুযোগ বুঝে বেহুঁশ নাবালিকাকে গণধর্ষণ করে তার প্রেমিক–সহ তিন জন। বৃহস্পতিবার বেশি রাতে বাড়ি ফিরতেই নাবালিকাকে বাড়ির লোকজন কী হয়েছে জানতে চাইলে গণধর্ষণের বিষয়টি সামনে আসে।

শুক্রবার দুপুরে অশোকনগর থানায় নির্যাতিতার পরিবারের লোকজন তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।


```