Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝাঁ চকচকে অফিসে চাকরি প্রতারণার ফাঁদ! নিউটাউন থানার পুলিশের অভিযানে গ্রেফতার ৫ চক্রী

বিমান সংস্থায় চাকরি দেওয়ার নাম প্রতারণা চালাচ্ছিল একটি চক্র। এই ফাঁদে পা দিয়েছে প্রচুর বেকার ছেলে-মেয়ে। নিউটাউনে আকাঙ্ক্ষা মোড়ের কাছে ঝাঁ চকচকে অফিস খুলে বসেছিল তারা। বাইরে থেকে কারও বোঝার উপায় ছিল না, যে সেখানে কোনও প্রতারণা চক্র চলছে।

ঝাঁ চকচকে অফিসে চাকরি প্রতারণার ফাঁদ! নিউটাউন থানার পুলিশের অভিযানে গ্রেফতার ৫ চক্রী

নিউটাউন

শেষ আপডেট: 30 July 2024 17:57

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বিমান সংস্থায় চাকরি দেওয়ার নাম করে অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হত। নিউটাউনের আকাঙ্খা মোড়ে দু-দুটি অফিসও রয়েছে। কেউ ঘুণাক্ষরেও টের পাননি, যে এই সব কিছুই আসলে প্রতারণার ফাঁদ। তবে পুলিশের নজর এড়ায়নি। গোপন সূত্রে খবর পেয়ে দুই অফিসে হানা দেওয়ার পরেই সব কারচুপি ফাঁস হয়ে গেল প্রতারকদের। চাকরি নাম করে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করল ইকোপার্ক থানার পুলিশ। 

মঙ্গলবার এবিষয়ে জানাতে ইকোপার্ক থানায় সাংবাদিক বৈঠক করেন ডিসি (নিউটাউন জোন)মানব সিংলা। সেখানে এসিপি নিউটাউন এবং আইসি ইকোপার্ক ছিলেন। 

ডিসি জানান, বিমান সংস্থায় চাকরি দেওয়ার নাম প্রতারণা চালাচ্ছিল একটি চক্র। এই ফাঁদে পা দিয়েছে প্রচুর বেকার ছেলে-মেয়ে। নিউটাউনে আকাঙ্ক্ষা মোড়ের কাছে ঝাঁ চকচকে অফিস খুলে বসেছিল তারা। বাইরে থেকে কারও বোঝার উপায় ছিল না, যে সেখানে কোনও প্রতারণা চক্র চলছে। পরে গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় ইকোপার্ক থানার পুলিশ।পাঁচজনকে গ্রেফতার করে। 

তাদের জেরা করে পুলিশ জানতে পারে, তাঁদের মূল টার্গেট ছিল বেকার যুবক-যুবতীরা। সোশ্যাল  তাঁদের জন্য চাকরি সুযোগ রয়েছে সোশ্য়াল মিডিয়ায় বিজ্ঞাপনের টোপ ফেলত। সেই ফাঁদের পা দিয়ে বহু বেকার যুবক যুবতী প্রতারিত হয়েছেন। বাংলা নয়, প্রতারিতদের তালিকায় বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডের সহ অন্যান্য রাজ্যের বেকার যুবক-যুবতীরা রয়েছেন। তাঁদের সামর্থ অনুযায়ী মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। মূলত প্রশিক্ষণ ও নামি সংস্থায় প্লেসমেন্টে দেওয়া হবে বলে টাকা হাতিয়ে নিত তারা।  

পুলিশের এই পদস্থ কর্তার দাবি, এই চক্রের সঙ্গে আরও অনেকেই জড়িত বলে সন্দেহ করছেন তারা। ধৃতদের জেরা করে প্রচ্ছন্নে থাকা মদতকারীদের নাগাল পেতে চাইছে তারা। 


```