Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

স্ত্রীর গলা কেটে খুন করে আত্মঘাতী স্বামী, আড়াই বছরের শিশুর কান্না শুনে উদ্ধার দু'জনের দেহ

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় সোনারপুর থানার পুলিশকে। তারাই এসে দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

স্ত্রীর গলা কেটে খুন করে আত্মঘাতী স্বামী, আড়াই বছরের শিশুর কান্না শুনে উদ্ধার দু'জনের দেহ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 4 January 2025 15:08

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী। বাড়িতে রয়েছে আড়াই বছরের শিশু। তাঁর কান্নার আওয়াজে  ছুটে যান প্রতিবেশীরা। ঘরের ভেতর ঢুকতেই দেখেন স্ত্রীর গলা কাটা দেহ বিছানায় পড়ে রয়েছে। সেই ঘরেই স্বামী গলায় ফাঁস দিয়ে ঝুলছে।

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় সোনারপুর থানার পুলিশকে। তারাই এসে দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

সংসারে অশান্তির জেরেই স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় খুন করে নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন স্বামী। এমনটাই মনে করছেন তদন্তকারীরা।

জানা যাচ্ছে, ফল কাটার ছুরি দিয়ে স্ত্রীর গলা কাটা হয়েছে। স্থানীয়দের কথায়, গত প্রায় ৮ মাস ধরে স্ত্রী পায়েল হালদার ও আড়াই বছরের ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে থাকছিলেন শশধর হালদার। হামেশাই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগে থাকত। 

এদিন সকাল থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান বাড়ির মালিক। পরে সেই আওয়াজ পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরাও। ঘরের কাছে যেতেই বাইরে বেরিয়ে আসে শিশুটি। তারপরেই সন্দেহ হওয়ায় ঘরে ঢুকে দেখতে পান গলায় দড়ি দিয়ে ঝুলছেন শশধর। বিছনায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে স্ত্রী পায়েলের মৃতদেহ। শিউরে ওঠা দৃশ্য দেখে তড়িঘড়ি বাড়ির মালিকই খবর দেন সোনারপুর থানায়।

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত চলছে। ঠিক কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল তা জানতে বাড়ির মালিক-সহ প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 


```