Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৬৫ বছরের বৃদ্ধকে খুঁটির সঙ্গে বেঁধে বেদম মার গ্রামবাসীদের! ভিডিও ভাইরাল

বলছেন, "শুধু বয়ষ্ক মানুষ বলে বেঁধে রেখেছি। আর এমন করলে খুন করে রেখে দেব।" গ্রামবাসীদের রোষের মুখে পড়ে বৃদ্ধ কাঁদতে থাকেন। ছেড়ে দেওয়ার জন্য কাকুতি-মিনতি করেন।   

৬৫ বছরের বৃদ্ধকে খুঁটির সঙ্গে বেঁধে বেদম মার গ্রামবাসীদের! ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 2 September 2024 13:07

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বেদম মারধর করলেন গ্রামবাসীরা। হিঙ্গলগঞ্জের ঘটা এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। 

বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের কালিরবাঁধ এলাকায় এই ঘটনা ঘটেছে। সোমবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, বিদ্যুতের খুঁটির সঙ্গে ৬৫ বছরের বৃদ্ধকে বেঁধে মারধর করছেন স্থানীয় বাসিন্দারা। ইট ছুড়ে, চড়, লাথি মারছেন। বলছেন, "শুধু বয়ষ্ক মানুষ বলে বেঁধে রেখেছি। আর এমন করলে খুন করে রেখে দেব।" গ্রামবাসীদের রোষের মুখে পড়ে বৃদ্ধ কাঁদতে থাকেন। ছেড়ে দেওয়ার জন্য কাকুতি-মিনতি করেন।   

স্থানীয় সূত্রে জানাগিয়েছে, ওই বৃদ্ধের নাম দীনেশ মণ্ডল। তিনি অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মী। কালিরবাঁধ গ্রামের পাশের হেমনগর কোস্টাল থানার যোগেশগঞ্জের বাসিন্দা তিনি। জানাগেছে, শনিবার কালির বাঁধ এলাকায় গিয়ে এক মহিলাকে শ্লীলতাহানি করেন ওই বৃদ্ধ। মহিলা চিৎকার করলে গ্রামের মানুষ ওই বৃদ্ধকে ধরে ফেলে। তারপরে চলে বেদম মার। তবে হিঙ্গলগঞ্জ থানায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি।


```