Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

নৈহাটিতে বরফ কল থেকে গ্যাস লিক করে আতঙ্ক, অসুস্থ হলেন বেশ কয়েকজন

নৈহাটির রাজেন্দ্রপুর এলাকায় বেশ কয়েক বছর ধরে রয়েছে একটি বরফ তৈরির কারখানা। সোমবার সকালে হঠাৎ করেই তীব্র গ্যাসের গন্ধ পাওয়া যায়। ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ।

নৈহাটিতে বরফ কল থেকে গ্যাস লিক করে আতঙ্ক, অসুস্থ হলেন বেশ কয়েকজন

বরফ কলে দমকল কর্মীরা

শেষ আপডেট: 24 March 2025 13:24

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: অ্যামোনিয়া গ্যাস লিক (Gas leak)করায় আতঙ্ক ছড়াল নৈহাটিতে। এলাকার কয়েকজন বাসিন্দার শারীরিক কষ্ট দেখা দেওয়ায় শোরগোল পড়ে। 

নৈহাটির রাজেন্দ্রপুর এলাকায় বেশ কয়েক বছর ধরে রয়েছে একটি বরফ তৈরির কারখানা (ice factory)। সোমবার সকালে হঠাৎ করেই তীব্র গ্যাসের গন্ধ পাওয়া যায়। ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। এলাকাবাসীর দাবি, বরফ তৈরির কারখানায় গ্যাসের পাইপ ফুটো হয়ে অ্যামোনিয়া গ্যাস(amonia gas) লিক করে, আর তার ফলেই ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের শারীরিক কষ্ট দেখা দেওয়ায় শোরগোল পড়ে যায়। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় শিবদাসপুর থানার পুলিশ ও দমকল বাহিনী। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কয়েক বছর ধরেই এই কারখানায় বরফ তৈরি হচ্ছে। কিন্তু কখনও এমন ঘটনা ঘটেনি। প্রশাসনিক পর্যায়ে বিষয়টি খতিয়ে দেখা উচিত।

গ্যাস লিক করার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে আসেন বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলেন "দীর্ঘ দিনের এই কারখানা। সেখানে রক্ষণাবেক্ষণ ঠিক করে হয়েছে কি না সেই কাগজপত্র দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে প্রশাসন।"


```