Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইজরায়েলের পতাকা নিয়ে মিছিল করায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে এফআইআর

রাম নবমীর দিন ইজরায়েলের পতাকা হাতে নিয়ে মিছিলে অংশ নেওয়ায় ব্য়ারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও তাঁর বেশ কয়েকজন অনুগামীর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হলেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম।

ইজরায়েলের পতাকা নিয়ে মিছিল করায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে এফআইআর

অর্জুন সিং- সোমনাথ শ্যাম

শেষ আপডেট: 8 April 2025 12:19

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ভাটপাড়াতে রাম নবমী মিছিল (Ramnabami Rally) নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না অর্জুন সিংয়ের (Arjun Singh)। এবার মিছিলে ইজরায়েলের পতাকা ব্যবহার করায় অর্জুন সিং এর বিরুদ্ধে এফআইএর করলেন বিধায়ক সোমনাথ শ্যাম (Somnath Shyam)।

রাম নবমীর দিন ইজরায়েলের পতাকা হাতে নিয়ে মিছিলে অংশ নেওয়ায় ব্য়ারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও তাঁর বেশ কয়েকজন অনুগামীর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হলেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি এদিন স্পষ্ট জানিয়ে দিলেন যে অর্জুন সিং রাম নবমী মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অন্য দেশের পতাকা হাতে তুলে নিয়েছিলেন। এতে অশান্তি সৃষ্টি হতেই পারত বলে বিধায়কের দাবি। 

তিনি বলেন, "অর্জুন সিং কোনও দেশকে পছন্দ করেন বলে রাম নবমী মিছিলে সেই দেশের পতাকা নিয়ে না নেমে নিজের বাড়ির ছাদে ওড়ালেও তো পারতেন। আজ উনি ইজরায়েলের পতাকা নিয়ে মিছিল করছেন, পরবর্তীতে অন্য দেশের পতাকা নিয়ে মিছিল করবেন। এতে ভারত বিশেষ করে বাংলার সংস্কৃতি নষ্ট হচ্ছে। অর্জুন সিং চাইছেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে ধর্মীয় কারণে বিশৃঙ্খলা হোক। তাই আমি অর্জুন সিংয়ের বিরুদ্ধে এফআইআর করেছি।"

রবিবার রামনবমী উপলক্ষে সারা রাজ্যের মতো ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া ও জগদ্দলেও বের হয়েছিল মিছিল। অর্জুন সিং থেকে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম সকলেই সেই মিছিলে অংশ নেন। এই মিছিলে প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে  ইজরায়েলের পতাকা হাতেও দেখা যায়। বেশ কয়েকজন যুবককের হাতেও দেখা যায় ওই পতাকা। আর সেই নিয়ে শুরু হয় বিতর্ক। সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন বলেছিলেন, "মহরমে প্যালেস্টাইনের ঝান্ডা নিয়ে মিছিল হতে পারলে আমি কেন ইজরায়েলের ঝান্ডা নেব না? ইজরায়েল সনাতনী ভারতীয়দের বন্ধু। ওরা হিন্দু ভক্ত লোক, ওদের সমর্থন করব। পুলিশের সমস্যা হয়েছে, কারণ ওরা দল দাস।" ভারতের সঙ্গে ইজরায়েলের পুরনো সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি এও বলেন, "তোপ-বন্দুক হওয়ার আগে রাজপুত রাজারা ইজরায়েলকে রক্ষার জন্য তলোয়ারও ধরেছিলেন। এমন বন্ধুত্বের সম্পর্ক যে দেশের সঙ্গে তাদের পতাকাও ধরা যায়।"


```