Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়ি থেকে উদ্ধার উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের দেহ, মিলেছে সুইসাইড নোট

দুদিন ধরে তাঁর খোঁজ মিলছিল না। তদন্ত শুরু করেছে পুলিশ।

বাড়ি থেকে উদ্ধার উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের দেহ, মিলেছে সুইসাইড নোট

উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্য়ায়

শেষ আপডেট: 16 November 2024 13:27

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের দেহ উদ্ধার হল তাঁর নিজের বাড়ি থেকে। শুক্রবার থেকে তাঁর খোঁজ মিলছিল না। তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট।

ইছাপুরের আনন্দমঠের বাসিন্দা ছিলেন তিনি। শুক্রবার রাতভর তাঁর খোঁজ না মেলায় পুলিশে খবর দেন পরিবারের লোকজন। রাতেই তাঁর বাড়িতে যায় পুলিশ। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। এরপর শনিবার সকাল দশটা নাগাদ বাড়ির তিনতলার ছাদ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। উত্তর ব্যারাকপুর পুরসভার কাউন্সিলররা এই খবর পেয়ে ছুটে আসেন। সেই সঙ্গে আসেন পুরপ্রধান মলয় ঘোষ। মলয়বাবু জানান, ঘটনার খবর পেয়ে তিনি স্তম্ভিত। কী কারণে এমন কাণ্ড তা বুঝতে পারছেন না তিনি। মানসিক অবসাদেই কী নিজেকে সরিয়ে নিলেন সত্যজিৎবাবু? সেই প্রশ্নের উত্তরে মলয়বাবু বলেন, "বৃহস্পতিবার প্রায় দু'ঘণ্টা আমরা পুরসভার নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। ওঁর কোনও মানসিক অবসাদ রয়েছে বলে কখনই মনে হয়নি। তবে আমার সাথে দেখা হত কম। যাঁরা সবসময় ওঁর সঙ্গে থাকতেন তাঁরাই বিষয়টি বলতে পারবেন।"

 ১৯৮৪  সাল থেকে কাউন্সিলর তিনি। ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে ২০২২ সাল থেকে তিনি উপ পুরপ্রধানের দায়িত্ব পালন করছেন। এলাকায় সজ্জন মানুষ হিসেবেই পরিচিতি ছিল তাঁর। এমন ঘটনার খবর পেয়ে এলাকার মানুষ তাঁর বাড়িতে ছুটে আসেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে সব দিক। 

শুক্রবার রাতে নিজের খাসতালুকে কসবায় বাড়ির সামনে সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে সেই গুলি না বেরোনোয় বরাতজোরে বেঁচে যান তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অস্বাভাবিক মৃত্যু উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের।


```