Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা, টায়ার ফেটে অটোতে সজোরে ধাক্কা গাড়ির, আহত শিশু-সহ ১০

ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে পাঠায়।

বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা, টায়ার ফেটে অটোতে সজোরে ধাক্কা গাড়ির, আহত শিশু-সহ ১০

দুর্ঘটনার কবলে প্রাইভেট কার

শেষ আপডেট: 10 February 2025 00:25

দ্য ওয়াল ব্যুরো: আচমকাই ফাটল চাকা। বাসন্তী হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোয় ধাক্কা মারল গাড়ি। দুর্ঘটনায় শিশু-সহ ১০ জন আহত হয়েছেন বলে খবর। আহতদের অনেককেই বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধের দিকে বাসন্তী হাইওয়ে দিয়ে অটোয় চেপে রাজারহাটে ফিরছিলেন শিশু-সহ বেশ কয়েকজন। উল্টো দিক আসছিল একটি প্রাইভেট গাড়ি। বৈরামপুর মোড়ে আসতে আচমকাই গাড়িটির চাকা ফেটে যায়। 

এরপর নিয়ন্ত্রণ হারিয়ে অটোয় গিয়ে সজোরে ধাক্কায় মারে গাড়িটি। দুর্ঘটনায় অটোটি রীতিমতো দুমড়ে-মুচড়ে গিয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ‌। 

ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে পাঠায়। পরে অবস্থা খারাপ হওয়ায়, পাঁচজনকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। বাকিদের চোট খুব একটা গুরুতর নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা‌।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনায় গাড়ি চালকের কোনও দোষ ছিল না। আচমকা গাড়িটির সামনের একটি টায়ার ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান। এরপরই গাড়িটি অটোতে ধাক্কা মারে‌।


```