Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খেতে দিত না, চলত নিত্য অত্যাচার! বাদুড়িয়ার ঘর থেকে উদ্ধার কিশোর, গ্রেফতার সৎ মায়ের বাবা

স্থানীয়দের অভিযোগ, বিগত ৭-৮ মাস নাবালককে একটি ঘরে আটকে রেখেছিল দ্বিতীয় পক্ষের দাদু, দিদা ও মা।

খেতে দিত না, চলত নিত্য অত্যাচার! বাদুড়িয়ার ঘর থেকে উদ্ধার কিশোর, গ্রেফতার সৎ মায়ের বাবা

বাদুড়িয়া থানার ছবি

শেষ আপডেট: 28 February 2025 13:41

দ্য ওয়াল ব্যুরো: ঠিকমতো খেতে না দিয়ে নাবালক নাতিকে দিনের পর দিন ঘরে আটকে রাখার অভিযোগ। অসুস্থ অবস্থায় শুক্রবার ১৪ বছর বয়সি নাদিম মানসুরকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা। বসিরহাট (Basirhat) মহকুমার বাদুড়িয়া (Baduria) থানার নারায়নপুরের ঘটনা। ইতিমধ্যে অভিযুক্ত দাদুকে গ্রেফতার (Arrest) করা হয়েছে।  

সূত্রের খবর, নারায়ণপুরের বাসিন্দা অভিযুক্ত রজ মন্ডল তাঁর মেয়ে পারভীন বিবিকে কাশ্মীরের এক যুবকের সঙ্গে বিয়ে দেন। ওই যুবকের প্রথম সন্তান নাদিম। কিন্তু স্ত্রী মারা যাওয়ায় তিনি আবার দ্বিতীয় বিয়ে করেন এবং বাদুড়িয়ার নারায়ণপুরে দ্বিতীয় শ্বশুরবাড়িতে ১৪ বছরের সন্তানকে মানুষ করার জন্য রেখে যান বলে খবর। 

স্থানীয়দের অভিযোগ, বিগত ৭-৮ মাস নাবালককে একটি ঘরে আটকে রেখেছিল দ্বিতীয় পক্ষের দাদু, দিদা ও মা। অভিযোগ, ঠিকমতো খেতে না দিলেও নিয়ম করে চলত মানসিক এবং শারীরিক নির্যাতন। সময় যত গড়াচ্ছিল অত্যাচারের মাত্রা আরও বাড়ছিল। নিজের ছেলে না হওয়ায় নাবালকের উপর নেমে আসে চরম আক্রমণ। দিনের পর দিন নাবালক নাতিকে না খেতে দিয়ে অত্যাচার করে ঘরের মধ্যে আটকে রাখার অভিযোগ দ্বিতীয় পক্ষের দাদু, দিদা ও সৎ মায়ের বিরুদ্ধে।

বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা শুক্রবার সকালে অসুস্থ ও ক্ষুধার্ত অবস্থায় ছোট্ট নাদিমকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। এরপরই বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানোর পাশাপাশি অভিযুক্ত দাদুকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।

তবে নিজেদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে সৎ মা সালমা বিবি। তিনি সাফ জানিয়েছেন, 'আমাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা। ওর (নাদিম) পেটের সমস্যা আছে , তাই ওর শরীর খারাপ থাকে। কিন্তু সবসময় ওর খেয়াল রাখা হয়।' 

স্থানীয়দের আরও অভিযোগ, সৎ ছেলেকে প্রানে মেরে ফেলার জন্যই পরিকল্পনামাফিক এমন কাণ্ড ঘটিয়েছে তারা। আর কিছুদিন এমন অবস্থায় থাকলে নাদিমের মৃত্যু হতে পারত। এদিন অভিযুক্ত দাদুকে পুলিশের হাতে তুলে দিয়ে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়তে দেখা যায় স্থানীয়দের। তাঁদের দাবি, অবিলম্বে শিশুটির সুরক্ষার ব্যবস্থা পুলিশকে করতে হবে এবং দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। সকাল থেকেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্তি ছড়িয়েছে বাদুড়িয়ায়।


```