
ক্যানিংয়ের বিধায়ক পরেশ রাম দাস-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 2 September 2024 13:54
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ ক্রমশ জোড়াল হচ্ছে। সমাজের নানাস্তর থেকে মানুষ গর্জে উঠেছেন। রাজনীতিক, সেলিব্রেটি থেকে নাগরিক সমাজ সকলেই চাইছেন, ঘটনার সঠিক বিচার হোক। আসল দোষীরা শাস্তি পাক। রাস্তায় শুধু একটাই স্লোগান 'জাস্টিস ফর আরজি কর'। রবিবার নাগরিক সমাজের মিছিলে পা মিলিয়েছে দশটি স্কুলের পডু়রাও। এই পরিস্থিতির ভাইরাল হল ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস মধ্যে অডিও ক্লিপ। সেই অডিও ক্লিপ যাচাই করেনি দ্য ওয়াল।
ওই ভাইরাল অডিওয় কর্মীদের উদ্দেশে ক্যানিং পশ্চিম তৃণমূল বিধায়ককে বলতে শোনা যায়, "সিপিএম, কংগ্রেস, বিজেপি ও বিভিন্ন রাজনৈতিক দল আরজি করের ঘটনাকে কেন্দ্র করে রাত দখলের ডাক দিয়েছে। এটা রাজনৈতিক চক্রান্ত। আমাদের প্রধান, সদস্য, কর্মাধক্ষ, নেতা-কর্মীরা প্রত্যেকে প্রতি বুথে দায়িত্ব পালন করবেন, যাতে 'রাত দখলে' কেউ না বেরোয় সেটা দেখবেন। বিশেষ করে আমাদের সমর্থক পরিবারের ছেলে-মেয়েরা আবেগের বশবর্তী হয়ে ওই মিছিলে না বেরোয়, তাও দেখবেন। যদি কেউ বেরোয় আমরা সাসপেন্ড করব।"
আরজি করের ধর্ষণ-খুনের প্রতিবাদে রবিবার মিছিলের করেছিলেন ক্যানিংয়ের ডেভিড সেশুন হাইস্কুলের প্রাক্তনীরা। কেউ যাতে এই মিছিলে যোগ না দিতে পারেন, সেজন্য় দলের কর্মীদের কার্যত ফরমান জারি করেন তৃণমূল বিধায়ক।
এই নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। ওই অডিও ক্লিপ পোস্ট করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, "তৃণমূলের নেতারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ আন্দোলনে সামিল হলেও তাদের সত্যিকারের উদ্দেশ্য আন্দোলন ভণ্ডুল করা।"
Dear Doctor fraternity,
— Suvendu Adhikari (@SuvenduWB) September 1, 2024
You have announced various events in the coming week and have urged the common citizens, to protest against the injustice done to the RG Kar PGT Lady Doctor.
You have made an appeal to the people to turn off the lights of their house from 9 pm to 10 pm on… pic.twitter.com/sPlaiAUolX