Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরাটি স্টেশনে শিশুচুরির গুজব, প্রমাণ দিয়েও সন্তানকে পাচ্ছেন না মা

ঘটনার পর থেকেই নির্যাতিতার শরীর ভাল নেই। যাত্রীরোষের শিকার ওই মহিলা কথা বলার মতো পরিস্থিতিতেই নেই।

বিরাটি স্টেশনে শিশুচুরির গুজব, প্রমাণ দিয়েও সন্তানকে পাচ্ছেন না মা

বিরাটি স্টেশনে শিশুচুরি

শেষ আপডেট: 28 June 2024 19:50

দ্য ওয়াল ব্যুরো: বিরাটি স্টেশনে শিশুচুরির ঘটনা যে গুজব, পুলিশের কাছে স্পষ্ট। ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও সন্তানকে ফিরে পাননি ওই মহিলা। রেল পুলিশ তাঁর ১০ মাসের সন্তানকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠিয়েছে। শুক্রবার সকালে সন্তানকে বাড়ি নিয়ে যেতে বারাসতের কিশোলয় হোমে গিয়েছিলেন বিহারের বাসিন্দা ওই মহিলা ও তাঁর স্বামী রামেশ্বর পাণ্ডে। সন্তানের জন্মের প্রমাণপত্র দেখিয়েও কোনও কাজ হয়নি। সন্তানকে না নিয়ে খালি হাতেই বাড়িতে ফিরতে হয়েছে তাঁদের।

ঘটনার পর থেকেই নির্যাতিতার শরীর ভাল নেই। যাত্রীরোষের শিকার ওই মহিলা কথা বলার মতো পরিস্থিতিতেই নেই। সন্তানকে কাছে না পেয়ে রামেশ্বর বলেন, "আমি শুধু সন্তানকে ফিরে পেতে চাই। আমার কিছুই বলার নেই। শিক্ষিত লোকেরা আমাদের মতো অশিক্ষিতদের সঙ্গে এ কাজ করল। তাতে আর কী বলার থাকতে পারে।"   

বুধবার শিয়ালদহগামী দত্তপুকুর লোকালে উঠেছিলেন ওই মহিলা। তাঁর সঙ্গে থাকা বাজারের ব্যাগের মধ্যে ১০ মাসের শিশুকে দেখে যাত্রীরা ওই মহিলাকে "ছেলেধরা" ভেবে বসেন। উত্তেজনা ছড়ায় বিরাটি স্টেশনে। তাঁকে মারধর করেন যাত্রীরা। পরে রেল পুলিশের হাতে তাঁকে শিশু সমেত তুলে দেয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চলতে থাকলেও ভাষাগত সমস্যার জন্য রেলপুলিশও ওই মহিলাকে ছেলেধরা বলে ধরে নেয়। কিন্তু মধ্যরাতে পুলিশের কাছে মহিলার স্বামী রামেশ্বর পাণ্ডে ফোন করলে ঘটনা অন্য দিকে মোড় নেয়। জানা যায়, শিশুটি আসলে ওই মহিলারই সন্তান। মহিলা মানসিক অসুখে ভুগছেন। তাই ব্যাগে করে সন্তানকে নিয়ে শিয়ালদহের ট্রেনে উঠেছিলেন। তাঁরা বিহারের বাসিন্দা। কয়েকমাস আগে বামনগাছির রেলবস্তিতে তাঁরা থাকতে শুরু করেছিলেন। রেল পুলিশের কাছে গিয়ে পর্যাপ্ত প্রমাণ দেখিয়ে স্ত্রীকে নিয়ে আসেন রামেশ্বর। 

তবে বামনগাছির রেল বস্তির বাসিন্দাদের একাংশের মধ্যেও ওই পরিবারকে নিয়ে সন্দেহ রয়েছে। তাঁদের দাবি, রামশ্বর পাণ্ডে নামে ওই ব্যক্তির ছজন স্ত্রী রয়েছেন। তাঁদেরও সন্তান রয়েছে। ভাষা একেবারেই বোঝা যায় না। বাসন্তীর চলাফেরাও যথেষ্ট সন্দেহজনক। পুলিশও ওই দম্পতির উপর নজর রাখছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই শিশুর শারীরিক কিছু সমস্যা রয়েছে। ঠিক মতো দেখভাল হয় না বলেই অপুষ্টিজনিত রোগে ভুগছে সে। তাই আপাতত হোমে রেখে তাকে সুস্থ করে তোলা হচ্ছে।


```