Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দিদির সঙ্গে অশান্তি, প্রতিবাদ করায় বোনকে ছুরির কোপ! অভিযুক্তদের খোঁজে তল্লাশি বেলঘরিয়ায়

প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ির দুই আত্মীয় রাজা ও রাজু বাল্মিকী তার পরে পিয়ালির ঘারে ছুরির কোপ বসায়। 

দিদির সঙ্গে অশান্তি, প্রতিবাদ করায় বোনকে ছুরির কোপ! অভিযুক্তদের খোঁজে তল্লাশি বেলঘরিয়ায়

শেষ আপডেট: 29 September 2024 13:55

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: দিদির সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির আত্মীয়দের অশান্তি। প্রতিবাদ করায় বোনের গলায় ছুরি কোপ বাসল দুই যুবক। অভিযুক্তরা সম্পর্কে দুই ভাই। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বেলঘরিয়া থানা এলাকায়। আক্রান্তের দিদির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। দুই অভিযুক্তই পলাতক। 

আক্রান্ত ওই মহিলার নাম পিয়ালি মণ্ডল। পিয়ালির দিদি প্রিয়াঙ্কা বাল্মিকীর শ্বশুরবাড়ি কামারহাটিতে। শনিবার সেখানেই গিয়েছিলেন পিয়ালি। কয়েকদিন ধরেই প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির আত্মীয়দের সঙ্গে ঝামেলা চলছিল। এদিনে পিয়ালি সেখানে গেলে দিদির শ্বশুরবাড়ি দুই আত্মীয় তাঁকে গালিগালাজ করে। এতে প্রতিবাদ করেছিলেন পিয়ালি। অভিযোগ, প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ির দুই আত্মীয় রাজা ও রাজু বাল্মিকী তার পরে পিয়ালির ঘারে ছুরির কোপ বসায়। 

স্থানীয়দের অভিযোগ, এদিন দিদির বাড়ি থেকে বেরচ্ছিল পিয়ালি। তখন রাজুরা তাঁর পথ আটকায়। তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপরে পিয়ালির গলা ছুরি কোপ দিয়ে পালিয়ে যায় রাজা। পিয়ালির অভিযোগ তাঁকে প্রাণে মারা চেষ্টা করে ছিল রাজু। 

রক্তাক্ত অবস্থায় পিয়ালিকে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যান স্থানীয়রা। গোটা ঘটনা আতঙ্কিত হয়ে পড়েছে পিয়ালি ও প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার দাবি, এর আগেও একাধিকবার বিনা কারণে রাজুরা অশান্তি করেছে। ইতিমধ্যে অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত মহিলার ও তাঁর পরিবার। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা।


```