Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাস্তাতেই গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে খুনের চেষ্টা স্বামী-বন্ধুদের, বেলঘরিয়ায় হাড়হিম ঘটনা

ঘটনাটা বেলঘরিয়া কামারহাটি পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের। সন্ধেবেলা আর্যনগর অনুপমা রোডে এক মহিলার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় এলাকায় চাঞ্চল্য।

রাস্তাতেই গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে খুনের চেষ্টা স্বামী-বন্ধুদের, বেলঘরিয়ায় হাড়হিম ঘটনা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 29 November 2024 19:55

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার মধ্যেই স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে খুনের চেষ্টা স্বামী-বন্ধুদের। বেলঘরিয়ায় হাড়হিম ঘটনায় চাঞ্চল্য। জানা যাচ্ছে সঙ্কটজনক অবস্থায় সাগর দত্ত মেডিক্যালে ভর্তি রয়েছেন ওই মহিলা। স্বামী-সহ ৩ জনের খোঁজে তল্লাশি শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ। 

ঘটনাটা বেলঘরিয়া কামারহাটি পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের। সন্ধেবেলা আর্যনগর অনুপমা রোডে এক মহিলার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা হয় বলে অভিযোগ।

মহিলা খড়দহর বাসিন্দা। জানা যাচ্ছে, বেলঘরিয়ায় বাজার করতে বা আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। সেই সময় যখন তিনি আর্যনগরের রাস্তা ধরে যাচ্ছিলেন, তখন তাঁর স্বামী এবং দুই বন্ধু গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

জানা যাচ্ছে, ওই মহিলার শরীরের প্রায় বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। দ্রুত পুলিশ এলাকায় এসে দগ্ধ মহিলাকে প্রথমে একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরিস্থিতি গুরুতর হওয়ায় সেখান থেকে তাঁকে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজে পাঠানো হয়।

এই মুহূর্তে মহিলার অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্ত স্বামী-সহ ৩ জনের খোঁজে তল্লাশি শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ। 


```