Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুষ্কৃতীদের অ্যাসিড হামলার সুপারি প্রেমিকের, দগ্ধ হয়ে হাসপাতালে বসিরহাটের বধূ

ওই বধূকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ার জন্য স্থানীয় দুষ্কৃতীদের সুপারি দেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। 

দুষ্কৃতীদের অ্যাসিড হামলার সুপারি প্রেমিকের, দগ্ধ হয়ে হাসপাতালে বসিরহাটের বধূ

আদালতের পথে অভিযুক্তরা

শেষ আপডেট: 21 January 2025 11:34

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: প্রাতঃভ্রমণে বেরিয়ে অ্যাসিড হামলার শিকার হয়েছিলেন এক বধূ। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। সেই ঘটনায় বধূর প্রেমিক-সহ চারজনকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। ওই বধূকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ার জন্য স্থানীয় দুষ্কৃতীদের সুপারি দেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। 

১৩ তারিখ বসিরহাটের চাঁপাপুকুরের রাস্তায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ওই বধূ। আচমকাই তিন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে মুখে ও গায়ে অ্যাসিড ঢেলে দেয়। বধূর চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষ ছুটে এসে তাকে বসিরহাট হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে কলকাতায় সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই মহিলার বাড়ি বসিরহাট থানার ফাল্গুনী সিনেমা হল সংলগ্ন এলাকায়।

ঘটনার পর মহিলার স্বামী রফিকুল মণ্ডল বসিরহাট থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে বসিরহাট থানার পুলিশ তদন্তে নামে। সোমবার রাতে হেজবুল গাজী সহ মোট চারজনকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ।পুলিশ জানিয়েছে,গত ১০ বছর ধরে আক্রান্ত ওই মহিলার সঙ্গে ধৃত হেজবুল গাজী বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সম্পর্কের খাতিরে হেজবুল গাজীর কাছ থেকে অনেক টাকাও নিয়েছেন ওই মহিলা। কিছুদিন আগে হেজবুলের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন ওই মহিলা।

সেই রাগের বসেই হেজিবুল গাজি অ্যাসিড হামলার সুপারি দেয় দুষ্কৃতীদের। ১৩ তারিখ ভোরবেলায় প্রাতঃভ্রমণের সময় ওই মহিলাকে দেখিয়েও দেয়। তারপরেই ওই মহিলার উপর অ্যাসিড হামলা চালায় দুষ্কৃতীরা। পুলিশ সোমবার রাতে হেজবুল গাজি সহ মোট চারজনকে গ্রেফতার করেছে। 


```