Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুম্বইয়ে স্বামীকে খুন! বসিরহাটের পালিয়ে এসেও ধরা পড়ে গেল অভিযুক্ত স্ত্রী

ওই মহিলা মুম্বইয়ে স্বামীকে খুন করে এখানে পালিয়ে এসেছেন। এই ঘটনার জেরে স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর জিপি এলাকার তরণীপুর গ্রামে ঢি ঢি পড়ে যায়। 

মুম্বইয়ে স্বামীকে খুন! বসিরহাটের পালিয়ে এসেও ধরা পড়ে গেল অভিযুক্ত স্ত্রী

বসিরহাট

শেষ আপডেট: 22 July 2024 19:48

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: স্বামীর সঙ্গে মুম্বইতে থাকতেন। আচমকাই কয়েকদিন আগেই সেখানে থেকে চলে এসেছিলেন বসিরহাটের বাড়িতে। কাউকে কিছু বলেননি। কিন্তু মুম্বাই পুলিশের তদন্তকারীদের দল গ্রামের ঢুকতেই ফাঁস হল স্ত্রীয়ের কীর্তি। পুলিশের অভিযোগ, ওই মহিলা মুম্বইয়ে স্বামীকে খুন করে এখানে পালিয়ে এসেছেন। এই ঘটনার জেরে স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর জিপি এলাকার তরণীপুর গ্রামে ঢি ঢি পড়ে যায়। 

পুলিশ সূত্রে জানাগিয়েছে, ধৃত ওই মহিলার নাম রোজিনা মণ্ডল। রোজিনা ও তাঁর স্বামী জালাল মণ্ডল দুজনেই পরিযায়ী শ্রমিক। তারা কাজের সূত্রে মুম্বইয়ে থাকতেন। রাজমিস্ত্রির কাজ করতেন। সেখানেই কয়েক দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয় জালাল ও রোজিনার। অভিযোগ, ওই দিনই রাগের মাথায় স্বামীকে খুন করেন রোজিনা। তারপরেই পালিয়ে আসে বসিরহাটের বাড়িতে। 

ঘটনা তদন্তে নামে ভাণ্ডার থানার পুলিশ। রবিবার সকালে একজন মহিলা কনস্টেবল সহ তিনজন প্রতিনিধি স্বরূপনগরে পৌঁছায় গোবিন্দপুর জিপির এলাকার তরুণীপুর গ্রামে পৌঁছয়। সেখানে জালালকে খুনের অভিযোগে স্ত্রী রোজিনাকে গ্রেফতার করে । সোমবার সকালে ট্রানজিট রিমান্ডে নেওয়ার জন্য বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছিল অভিযুক্তকে। 


```