Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পিস্তল হাতে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট ছাত্রনেতার! রাজনৈতিক চাপানউতোর নোয়াপাড়ায়

তাঁর সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, শুভাশিস হাতে একটি দেশি সেভেন এমএম আগ্নেয়াস্ত্র নিয়ে পোজ দিয়েছেন।

পিস্তল হাতে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট ছাত্রনেতার! রাজনৈতিক চাপানউতোর নোয়াপাড়ায়

পিস্তল হাতে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট ছাত্রনেতার

শেষ আপডেট: 19 July 2024 13:28

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: পিস্তল হাতে ছাত্রনেতার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ব্যারকপুরে। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। 

স্থানীয় সূত্রে জানাগিয়েছে, ওই ছাত্রনেতার নাম শুভাশিস চক্রবর্তী। নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার তিনি। তাঁর সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, শুভাশিস হাতে একটি দেশি সেভেন এমএম আগ্নেয়াস্ত্র নিয়ে পোজ দিয়েছেন। এই পোস্ট ঘিরেই জোর চর্চা শুরু হয়েছে। শুভাশিসের সোশ্য়াল মিডিয়া অ্যাকাউন্টে ঘাঁটলে দেখা যায়, শাসকদলে একাধিক নেতার সঙ্গে তাঁর ছবি রয়েছে। 

এই ঘটনা সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে ব্যারাকপুরের তৃণমূল নেতৃত্ব। বিজেপি নেতা অর্জুন সিং বলেন, "তৃণমূল ছাত্র পরিষদের হাতে আগ্নেয়াস্ত্র থাকবেই, এটাই তো স্বাভাবিক। কলেজে স্কুলে পড়াশোনা হয় নাকি। মিল ডে মিলে দুর্নীতি হয়েছে। যত ছাত্র আছে, তার চেয়ে বেশি মিল ডে মিল খাওয়ানো হচ্ছে।" 

ভাটপাড়া শহরে এক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষে দাবি, "যদি কোনও দুষ্কৃতী হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে থাকে। তার দায় তৃণমূল কংগ্রেস নেবে না। আইন আইনের পথে চলবে।"


```