Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

নিউ ব্যারাকপুরে দোতলা বাড়িতে মধুচক্রের আসর! গোপন অভিযান পুলিশের

শুধু তাই নয়, ওই বাড়ি থেকে ৮২ হাজার ক্যাশ টাকা, মদ, ৩০ টি অ-ব্যবহৃত কনডোম ও বেশ কিছু ব্যবহার করা কনডোম, কিউআর কোড, ল্যাপটপ আইপ্যাড ও প্রায় ছটি মোবাইল ফোনও উদ্ধার করেছে। 

নিউ ব্যারাকপুরে দোতলা বাড়িতে মধুচক্রের আসর! গোপন অভিযান পুলিশের

নিউ ব্যারাকপুরে দোতলা বাড়িতে মধুচক্রের আসর! হানা পুলিশের-প্রতীকী চিত্র

শেষ আপডেট: 6 September 2024 19:45

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মহিলা নিরাপত্তা নিয়ে সোচ্চার রাজ্যের মানুষ। তাই নারী সুরক্ষা নিশ্চিত করতে কঠিন নজরদারি চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। অভিযানে, বড় সাফল্য পেল তারা। নিউ ব্যারাকপুরের এলাকার একটি বাড়িতে মধুচক্রের আসর থেকে ৯জন মহিলাকে উদ্ধার করল। একইসঙ্গে ১৫জন যুবককেও গ্রেফতার করে। শুধু তাই নয়, ওই বাড়ি থেকে ৮২ হাজার ক্যাশ টাকা, মদ, ৩০ টি অ-ব্যবহৃত কনডোম ও বেশ কিছু ব্যবহার করা কনডোম, কিউআর কোড, ল্যাপটপ আইপ্যাড ও প্রায় ছটি মোবাইল ফোনও উদ্ধার করেছে। 

শুক্রবার কমিশনারেটের অ্যাডিশনাল ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে বোর্ডঘর এলাকার সুধীনপল্লির একটি বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে ব্যারাকপুর পুলিশের বিশেষ দল পৌঁছয়। অভিযান চালিয়ে সেখান থেকে ১৫ জন যুবক ও ৯ জন মহিলাকে গ্রেফতার করে। প্রায় পাঁচ বছর ধরে এই বাড়িতেই বিরাট মধুচক্রের আসর  চলাচ্ছিল রনি দে। সেই এই চক্রের মূল পাণ্ডা। এরপর আগেও একাধিকবার পুলিশ অভিযান চালিয়েছে। কিছুদিন বন্ধ রাখার পরে ফের নতুন করে এই মধুচক্রের আসর চালাচ্ছিল রনি।উদ্ধার হওয়ায় তরুণীদের বয়স ২৫ বছরের উপরে। মূলপান্ডা রনি দেকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেরা করা হচ্ছে। 

স্থানীয়দের অভিযোগ, এর পিছনে প্রভাবশালীদের মদত রয়েছে। বিভিন্ন জায়গা থেকে ছেলে-মেয়েদের নিয়ে এসে যুগবেড়িয়া দক্ষিণ বোর্ডঘর এলাকায় নিজের দোতলা বাড়িতে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিল এই রনি। 


```