Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গান্ধীজীর প্রয়াণ দিবসের প্রার্থনা সভায় ঘুমে ঢুলে পড়লেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক

কুম্ভের মর্মান্তিক ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেন।

গান্ধীজীর প্রয়াণ দিবসের প্রার্থনা সভায় ঘুমে ঢুলে পড়লেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক

সাংসদ পার্থ ভৌমিক

শেষ আপডেট: 30 January 2025 12:12

দ্য ওয়াল ব্য়ুরো, উত্তর ২৪ পরগনা: বুধবার সকালে গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসের প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের উপস্থিতিতে বারবারই ঘুমে ঢুলে পড়তে দেখা যায় ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে। বারবার তিনি ঘুমে ঢুলে পড়ায় অস্বস্তিতে পড়ে যান পাশে বসে থাকা রাজ্য প্রশাসনের আধিকারিকরা। তবে এই বিষয়ে কেউ মুখ খোলেননি।

পরে গান্ধী ঘাটে দাঁড়িয়ে কুম্ভের ঘটনা প্রসঙ্গে ক্ষোভ উগরে দেন ব্যারাকপুরের সাংসদ। কুম্ভের মর্মান্তিক ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "মুখে ধর্মের কথা না বলে মানুষ যাতে ধর্ম টা ঠিক করে পালন করতে পারে তার ব্যবস্থা করুন, মন দিয়ে কাজ না করলে এমন দুঃখজনক ঘটনাই ঘটে।" 

কুম্ভের ঘটনা নিয়ে বলতে গিয়ে গঙ্গাসাগরের প্রসঙ্গও টানেন পার্থ ভৌমিক। কিছুদিন আগেই শেষ হয়েছে গঙ্গাসাগরে পুণ্যস্নান। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি বলেন, "উনি মন থেকে সব কাজ করেন তাই তাঁর সময়ে গঙ্গাসাগর মেলার এতো উন্নতি হয়েছে। কিন্তু অন্যরা সেটা করে না বলেই কুম্ভ মেলায় এমন বিপত্তি ঘটেছে। শুধু মুখে ধর্মের কথা বললেই হবে না, যেখানে এত পুণ্যার্থী একত্রিত হচ্ছেন, তাঁদের প্রত্যেকের সুযোগ সুবিধা ও নিরাপত্তার দেখভাল করতে হবে সরকারকে। গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেন বলেই কোনও অশুভ কিছু ঘটে না।"


```