Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ব্যারাকপুরে বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধার গলাকাটা দেহ! কারণ নিয়ে ধোঁয়াশা

৮০ বছরের ফুলজানের কারও সঙ্গে কোনও বিবাদ ছিল না। কীভাবে এই ঘটনা ঘটে গেল, ভেবেই তাঁরা কূলকিনারা পাচ্ছেন না। 

ব্যারাকপুরে বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধার গলাকাটা দেহ! কারণ নিয়ে ধোঁয়াশা

ব্যারাকপুরে বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধার গলাকাটা দেহ-নিজস্ব চিত্র

শেষ আপডেট: 24 January 2025 12:56

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: নিজের ঘর থেকে উদ্ধার হল বৃদ্ধার গলা কাটা দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ব্যারাকপুরে কাঁপাচাকলা পঞ্চায়েতের জেটিয়া থানার পাল্লাদহ শিমুলতলা মথুরাবিল গ্রামে। শুক্রবার বৃদ্ধার ঘরে তাঁকে মৃত অবস্থায় খুঁজে পান আত্মীয়রা। দেখেন, গলাকাটা অবস্থায় পড়ে রয়েছে তাঁর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। 

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই বৃদ্ধার নাম ফুলজান বিবি। আত্মীয়রা বলছে, ৮০ বছরের ফুলজানের কারও সঙ্গে কোনও বিবাদ ছিল না। কীভাবে এই ঘটনা ঘটে গেল, ভেবেই তাঁরা কূলকিনারা পাচ্ছেন না। 

ফুলজানের মেয়ে জানিয়েছেন, প্রতিদিন সকালে তাঁরা ফুলজানকে ডেকে ঘুম থেকে তোলেন। বাড়ির সমস্ত কাজ কর্ম সেরে তাঁরা ফুলজানকে ডাকতে গেছিলেন। সেই সময়ে ডাকাডাকি করলে ফুলজানের সাড়া পাওয়া যায়নি। ঘরের দরজা ভিতর থেকে আটকানো ছিল না। ঘরে ঢুকে তিনি দেখেন বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছে ফুলজান। ঘাড় একপাশে কাত হয়েছিল। ঘাড় তুলে দেখতেই আত্মীয়রা বুঝতে পারে ফুলজানের গলা কাটা। এতেই আঁতকে ওঠেন সকলে। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। পুলিশকেও খবর দেন। কে বা কারা নিরীহ বৃদ্ধার সঙ্গে এমন ঘটনা ঘটল, তা নিয়ে রহস্য ঘনিয়েছে আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে।  তদন্ত নেমেছে পুলিশ। 


```