Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চার মাসের জন্য আংশিকভাবে বন্ধ বারাসত উড়ালপুল, ডিসেম্বর থেকেই শুরু সংস্কারের কাজ

বারাসত পুরসভার তরফে জানানো হয়েছে, ফ্লাইওভারটির সংস্কার অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছিল।

চার মাসের জন্য আংশিকভাবে বন্ধ বারাসত উড়ালপুল, ডিসেম্বর থেকেই শুরু সংস্কারের কাজ

বারাসত উড়ালপুল

শেষ আপডেট: 30 November 2024 16:03

দ্য ওয়াল ব্যুরো: চলবে সংস্কারের কাজ। সে কারণেই আংশিকভাবে চার মাস বন্ধ থাকবে বারাসত উড়ালপুল। ব্যস্ততম যাতায়াতের রাস্তা বন্ধ হলে একদিকে যেমন যানজট বাড়বে, তেমনই চূড়ান্ত হয়রানির মুখে পড়তে হবে নিত্যযাত্রীদের। জেলা প্রশাসন, পূর্ত দফতর এবং বারাসত পুরসভা যৌথভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে।

কবে থেকে শুরু কাজ? 

আগামী ৬ ডিসেম্বর থেকেই এই সংস্কারের কাজ শুরু হয়ে যাবে। তবে প্রতিদিন নয়, সপ্তাহের শনি ও রবিবার উড়ালপুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হেয়ছে। বাকি দিনগুলিতে স্বাভাবিক নিয়মেই গাড়ি চলাচল করবে। তবে পণ্যবাহী ট্রাক চলাচল একেবারেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বারাসত উড়ালপুল যশোর রোড ও ১২ নম্বর জাতীয় সড়ককে জুড়েছে। সম্প্রতি পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করেন। তারপরই তা সংস্কারের প্রস্তাব দেওয়া হয়। 

জানা গেছে, চাঁপাডালি মোড়ের সঙ্গে কলোনি মোড়ের সংযোগকারী  ফ্লাইওভারটি বারাসত রেল স্টেশন সংলগ্ন ১২ নম্বর রেলগেটের ওপর দিয়ে তৈরি। ওই বিয়ারিংগুলির মেরামত করার জন্যই এমন সিদ্ধান্ত। দুর্ঘটনা এড়াতেই এমন পদক্ষেপ বলে প্রশাসন সূত্রে খবর।

বারাসত পুরসভার তরফে জানানো হয়েছে, ফ্লাইওভারটির সংস্কার অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছিল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। সে কারণেই কোনওরকম দুর্ঘটনা এড়াতে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, পুরো কাজটা শেষ করতে চার মাস সময় লেগে যাবে।

কাজ চলার সময় পণ্যবাহী ট্রাক এবং ভারী যানবাহনগুলোকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হবে। ফ্লাইওভারের ওপর দিয়ে চলাচলকারী বাসগুলোও বিভিন্ন রুটে চালানো হবে। বিশেষ করে ব্যারাকপুর, জাগুলিয়া ও নৈহাটি রুটের বাসগুলোকে বারাসতের হেলাবটতলা থেকে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে, যশোর রোডে চলাচলকারী যানবাহনগুলোকে অশোকনগরের বিল্ডিং মোড় থেকে অন্যান্য রাস্তায় পাঠিয়ে দেওয়া হবে।

বিষয়টি নিয়ে ইতিমধ্যে পুলিশ প্রচার শুরু করেছে। বিলি করা হচ্ছে লিফলেট। ফ্লাইওভারের সংস্কারের কাজ নিয়ে মানুষকে সচেতন করতে মাইকিংও করা হবে বলে জানা গেছে।


```