Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বারাসতে ১২ বছরের মেয়েকে শ্লীলতাহানি, অভিযুক্ত মায়ের প্রেমিক গ্রেফতার

স্থানীয়দের অভিযোগ, সুমন মণ্ডল নামে এলাকার এক যুবকের সঙ্গে নাবালিকার মায়ের ঘনিষ্ঠতা রয়েছে। সংসার চালাতে ওই মহিলাকেও কাজে যেতে হয়।

বারাসতে ১২ বছরের মেয়েকে শ্লীলতাহানি, অভিযুক্ত মায়ের প্রেমিক গ্রেফতার

শেষ আপডেট: 5 September 2024 15:14

দ্য ওয়াল ব্য়ুরো, উত্তর ২৪ পরগনা: আরজি করের বুধবার ছিল নাগরিক সমাজের রাতদখলের মিছিল। এমন পরিস্থিতিতে ১২ বছরের নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল। অভিযুক্ত যুবক নাবালিকার মায়ের প্রেমিক। এই ঘটনাকে কেন্দ্র করে বারাসতের মধ্য কালিকাপুর এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের উপর চড়াও হয়। 

স্থানীয়দের অভিযোগ, সুমন মণ্ডল নামে এলাকার এক যুবকের সঙ্গে নাবালিকার মায়ের ঘনিষ্ঠতা রয়েছে। সংসার চালাতে ওই মহিলাকেও কাজে যেতে হয়। নাবালিকা বেশিরভাগ সময়ে বাড়িতে একাই থাকে। ফাঁকা বাড়িতে নাবালিকাকে উপর দিনের পর দিন যৌন হেনস্থা চালাত অভিযুক্ত ওই যুবক। 

নাবালিকার দিদা ও মাসির অভিযোগ, এই ঘটনা নাবালিকা তার মাকেও জানিয়েছিল। কিন্তু মেয়ের সেই কথা মানতে চায়নি তার মা। উল্টে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। বুধবার অত্যাচার সহ্য করতে না পেরে দিদা ও মাসিকে জানায়। এরপরেই ওই যুবকের বাড়িতে চড়াও হয় নাবালিকার দিদা ও মাসি। লোকজন নিয়ে ওই যুবকের বাড়িতে চড়াও হয়। পুলিশকেও ঘটনাস্থলে ডেকে পাঠায়। রীতিমতো তেতে ওঠে কালিকাপুর এলাকা। 

নাবালিকার মাসি বলেন, "মেয়ের মা বাড়িতে থাকে না। এই সুযোগেই ওই যুবক তাদের বাড়ি যেতে। মেয়ের সঙ্গে অভব্য আচরণ করত। সে কথা মাকে জানিয়েছিল মেয়ে। কিন্তু উল্টে মেয়ে উপরেই অত্যাচার করত তার মা। তাই আমরা বিষয়টি জানতে পেরে পুলিশ ডাকি।" যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছে অভিযুক্ত। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। নাবালিকাকেও হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।  


```