Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিক্ষার্থীদের বাড়ি ফেরাতে বিজিবির সঙ্গে কাজ করছে বিএসএফ, আশার আলো পাচ্ছেন পড়ুয়ারা

ধীরে ধীরে সেখানে আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা বাড়ি ফিরতে শুরু করেছেন। তাঁদের নিরাপদে বাড়ি ফিরিয়ে দিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বিএসএফ। শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং, গরম খাবার ও যানবাহনের ব্যবস্থা করেছেন।

শিক্ষার্থীদের বাড়ি ফেরাতে বিজিবির সঙ্গে কাজ করছে বিএসএফ, আশার আলো পাচ্ছেন পড়ুয়ারা

বিএসএফ

শেষ আপডেট: 22 July 2024 20:26


দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট সরকারি প্রস্তাবে সায় দিয়েছে। কোটা বাতিলের রায় দিয়েছে তাদের সর্বোচ্চ আদালত। কোটা বিরোধী আন্দোলনে বাংলাদেশের পরিস্থিতি এখন স্বাভাবিক হয়নি। ধীরে ধীরে সেখানে আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা বাড়ি ফিরতে শুরু করেছেন। তাঁদের নিরাপদে বাড়ি ফিরিয়ে দিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বিএসএফ। শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং, গরম খাবার ও যানবাহনের ব্যবস্থা করেছেন।

ইতিমধ্যে চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে ইতিমধ্যে বাংলাদেশ থেকে পড়ুয়ারা দেশে ফিরতে শুরু করে। তাঁদের স্বাস্থ্য পরীক্ষা সহ গরম খাবার ব্যবস্থা করা হয়েছে সীমান্ত ক্যাম্পগুলিতে। বিএসএফ সূত্রে জানা গেছে, রবিবার প্রায় ৫ শতাধিক পড়ুয়া ফিরে এসেছেন। শুধু ভারত নয়, নেপাল ও ভুটানের পড়ুয়ারাও রয়েছে। তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য সরকারি বাস রাখা হয়েছিল। অভুক্তদের খাবার দেওয়া হয়। 

অশান্ত বাংলাদেশের যেসব চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে পড়ুয়ারা ফিরে আসছেন, তাতে তাঁরা মানসিক ভাবে বিধ্বস্ত তাই কাউন্সেলিং বিভাগ খোলা হয়েছে ক্যাম্পে। 

বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্ত ডিআইজি, মুখপাত্র এ কে আর্য  বলেন, আইসিপি পেট্রাপোল, এলসিএস মাহাদিপুর, ঘোজাডাঙা, গেদের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করেছেন। শিক্ষার্থীদের দেশে ফেরাতে সহযোগিতা করে চলেছেন।  


```