Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সরকারি রাইফেল নিয়ে যুবকের ভিডিও ভাইরাল, বাগদায় পুলিশ অফিসারকে বহিষ্কার

বিজেপি দলটাই সমাজবিরোধীরা চালাচ্ছে। নিজেদের দোষ আড়াল করতেই এসব ছবি দেখিয়ে তৃণমূলকে উপর দায়ে চাপানোর চেষ্টা করছে। বিজেপি যাই বলুক না কেন পুলিশ তদন্ত নেমে এক অফিসারকে বহিষ্কার করেছে।     

সরকারি রাইফেল নিয়ে যুবকের ভিডিও ভাইরাল, বাগদায় পুলিশ অফিসারকে বহিষ্কার

বাগদা ভাইরাল ছবি

শেষ আপডেট: 12 July 2024 20:03

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সরকারি আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি যুবকের। এই নিয়ে তোলপাড় শুরু হয়েছে বাগদার রাজনৈতিক মহলে। ঘটনার জেরে এক পুলিশ আধিকারিক বহিষ্কার করা হয়েছে বলে শোনা যাচ্ছে।

বিজেপির অভিযোগ, ওই যুবক তৃণমূল কর্মী। বাগদার মালিপোতায় উপনির্বাচনের দিন শাসকদলের হয়ে কাজ করছিল। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয়ে দেখাচ্ছিল সে। তবে তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি দলটাই সমাজবিরোধীরা চালাচ্ছে। নিজেদের দোষ আড়াল করতেই এসব ছবি দেখিয়ে তৃণমূলকে উপর দায়ে চাপানোর চেষ্টা করছে। বিজেপি যাই বলুক না কেন পুলিশ তদন্ত নেমে এক অফিসারকে বহিষ্কার করেছে।     

গত ১০ জুলাই বাগদায় উপনির্বাচন ছিল। ভোট মেটার পরে এক যুবকের সরকারি আগ্নেয়াস্ত্র হাতে নেওয়া ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়| বিশেষ সূত্রে জানাগিয়েছে, ওই যুবক ভোটের দিন এক পুলিশ অফিসারের গাড়ি চালিয়েছিল। সে ওই অফিসারের ভাগ্নে। তাঁরই অস্ত্র নিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এতেই শোরগোল পড়ে যায়। বাগদা থানা পুলিশ বিভাগীয় তদন্তে শুরু করে। পরে ঘটনার সত্যতা যাচাই করে ওই অফিসারকে বহিষ্কার করা হয়।

বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলের দাবি, সোনাই ঘোষ নামে ওই যুবক অস্ত্র নিয়ে উপনির্বাচনের দিন দাপিয়ে বেড়াচ্ছিল এলাকায়। এদের তৃণমূল কাছে লাগাচ্ছে। কিন্তু এই ভাবে ভোটে জিততে পারবে না।


```