Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভবানী ভবনে রওনা হলেন অর্জুন সিং, ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান রিলিফ ফান্ডে বেনিয়মের অভিযোগ

বুধবার তাঁদের হাজিরা দেওয়ার কথা থাকলেও অসুস্থ জানিয়ে ভবানী ভবনে যাননি। কোর্টের কাজ আছে জানিয়ে হাজিরা দেননি পবন সিংও।  

ভবানী ভবনে রওনা হলেন অর্জুন সিং, ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান রিলিফ ফান্ডে বেনিয়মের অভিযোগ

অর্জুন সিংয়ের সাংবাদিক বৈঠক

শেষ আপডেট: 9 January 2025 12:13

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা:  সব জল্পনার অবসান ঘটিয়ে ভবানী ভবন রওনা দিলেন অর্জুন সিং। ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকায় বেনিয়মের অভিযোগে রাজ্য পুলিশের গোয়েন্দা সদর দফতর ভবানী ভবনে তলব করা হয় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা তৎকালীন পুরসভার চেয়ারম্যান অর্জুন সিংকে।

গোয়েন্দা তলবের পরে বৃহস্পতিবার জগদ্দলে নিজের বাসভবন থেকে ভবানী ভবনের দিকে রওনা দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। একাধিক মামলায় অর্জুন সিং ও তাঁর পুত্র ভাটপাড়ার বিধায়ক পবন সিংকে বারবার নোটিস পাঠানো হচ্ছে। বুধবার তাঁদের হাজিরা দেওয়ার কথা থাকলেও অসুস্থ জানিয়ে ভবানী ভবনে যাননি। কোর্টের কাজ আছে জানিয়ে হাজিরা দেননি পবন সিংও।  

পুরসভার চেয়ারম্যান থাকাকালীন চেয়ারম্যান রিলিফ পান্ডের টাকা ব্যক্তিগত কাজে লাগানো হয়েছে এই অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে ডাকা হয় তাকে। তদন্তকারীদের মুখোমুখি হতে যাওয়ার সময় এদিন প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, "রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বারবার আমাকে পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে। চেয়ারম্যান রিফান্ডের টাকা থেকে অনেক গরিব মানুষকে সাহায্য করা হয়েছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন কর্মীদের বেতন দিতে পারতে না চেয়ারম্যান রিলিভ ফান্ড থেকে মাইনে দেওয়া হয়েছে। বারবার ভবানী ভবনে ডেকে গাড়ির তেল আর আমার সময় নষ্ট করছে এরা। এবার সুপ্রিম কোর্টে যেতে হতে পারে।"

অর্জুন সিং পুর প্রধান থাকাকালীন দুর্নীতি হয়েছে। তাই আইন আইনের পথে চলবে দাবি করলেন ভাটপাড়া পুরসভার উপ পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ।


```