Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিআইডি অফিসের পথে ফের চক্রান্তের অভিযোগ অর্জুনের, 'আমাকে ও শুভেন্দুকে মারার চেষ্টা হচ্ছে'

আগেরবার অর্জুন সিং বলেছিলেন রাজ্য সরকার রাশিয়া থেকে কেমিক্যাল এনেছে তাঁকে মারার জন্য। এবার বললেন, তাঁকে ও শুভেন্দু অধিকারীকে খুন করতে পারলে শান্তি হবে মুখ্যমন্ত্রীর।

সিআইডি অফিসের পথে ফের চক্রান্তের অভিযোগ অর্জুনের, 'আমাকে ও শুভেন্দুকে মারার চেষ্টা হচ্ছে'

শেষ আপডেট: 28 November 2024 13:59

দ্য় ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সিআইডি দফতরে যাওয়ার আগে ফের চক্রান্তের অভিযোগ আনলেন অর্জুন সিং। আগেরবার বলেছিলেন রাজ্য সরকার রাশিয়া থেকে কেমিক্যাল এনেছে তাঁকে মারার জন্য। এবার বললেন, তাঁকে ও শুভেন্দু অধিকারীকে খুন করতে পারলে শান্তি হবে মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার ব্যারাকপুরের বাড়ি থেকে সিআইডি দফতরে যাওয়ার আগে তিনি বলেন  "আমাদের দুজন কে খুন করতে পারলে মুখ্যমন্ত্রীর শান্তি হবে। আমরা মৃত্যু বরণ করব কিন্তু ২০২৬ এ মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ক্ষমতায় আসতে দেব না।" এ ব্যাপারে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। 

ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি কাণ্ডে সিআইডি তদন্তের মুখোমুখি হতে হচ্ছে ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিংকে। এর আগেও হাইকোর্টের নির্দেশে সিআইডির আধিকারিকদের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। আজ দ্বিতীয়বারের  জন্য ফের ভবানী ভবনে সিআইডি দফতরে যান ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং। তার আগে ব্যারাকপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অর্জুন সিং। 

তিনি বলেন, "এর আগেও হাইকোর্টের নির্দেশে আমি সিআইডির মুখোমুখি হয়েছিলাম। চার ঘণ্টা আমার সময় নষ্ট করেছিল। আজ ফের সময় নষ্ট করবে। রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যে অভিসন্ধি নিয়েই আমাকে হেনস্থা করার চেষ্টা করছে রাজ্য সরকার। আমাকে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাশিয়ার বিষাক্ত রাসায়নিক স্প্রে ব্যবহার করে মারার চক্রান্ত করা হয়েছে। উনি বুঝতে পেরেছেন শুভেন্দু অধিকারী ও অর্জুন সিংকে না সরালে তাঁদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা যাবে না।"

প্রথম দফায় সিআইডি দফতর থেকে ঘুরে আসার পর রাশিয়ার কেমিক্যাল সম্পর্কে নিশ্চিত হতে ১৭ নভেম্বর সকালে অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং। পরে জানিয়েছিলেন প্রায় আড়াই ঘণ্টা ধরে সব অঙ্গপ্রত্যঙ্গের টেস্ট করিয়েছেন। সব মিলিয়ে ১৪টি টেস্ট হয়েছে।


```