Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল নেতার বিরুদ্ধে থানা থেকে অভিযুক্তকে ছাড়ানোর চেষ্টার অভিযোগ, তেতে উঠল ক্যানিং

ডিজির কাছে থানার সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী

তৃণমূল নেতার বিরুদ্ধে থানা থেকে অভিযুক্তকে ছাড়ানোর চেষ্টার অভিযোগ, তেতে উঠল ক্যানিং

শুভেন্দু অধিকারী ও তৃণমূল বিধায়ক পরেশরাম দাস

শেষ আপডেট: 30 October 2024 16:47

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: চাঁদা তোলার নামে জুলুমবাজির অভিযোগে ধৃতকে থানা থেকে ছাড়ানোর চেষ্টার অভিযোগ উঠল ক্যানিংয়ের এক তৃণমূল নেতার বিরুদ্ধে। বুধবার সকালে এই ঘটনায় তেতে ওঠে ক্যানিং। পুলিশকে মারধরেরও অভিযোগ উঠেছে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডিজির কাছে থানার সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন। 

সূত্রের খবর, মঙ্গলবার রাতে ক্যানিংয়ের রায়বাঘিনীর মোড়ে টহল দেওয়ার সময় চাঁদা তোলার নামে জুলুমবাজির অভিযোগে যুব তৃণমূল কর্মী জয়ন্ত ঘোড়ইকে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযোগ, বুধবার সকালে তাকে ছাড়াতে ক্যানিং ১ নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি অরিত্র বসু এলাকার লোকজনকে নিয়ে ক্যানিং থানায় ঢুকে পড়েন। লকআপ থেকে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। 

পুলিশের সঙ্গে তুমুল বচসা শুরু হয় তৃণমূল কর্মীদের। অভিযোগ, কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধরও করা হয়। খবর পেয়েই থানায় চলে আসেন ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ। ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মণ্ডলও ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান তাঁরা। অভিযোগ, দলে দলে লোকজন থানায় ঢুকে ঝামেলা শুরু করে।

ইতিমধ্যেই এর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডিজির কাছে থানার সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন তিনি। তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস। তিনি বলেন, “আমি সারাদিন কলকাতায় ছিলাম। অরিত্র ঘোষের জ্বর, বাড়িতে ঘুমোচ্ছে। সংবাদ শিরোনামে থাকবেন বলেই শুভেন্দু অধিকারী মিথ্যা বলছেন।”


```