Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১২ ঘণ্টার মধ্যে ফের পুকুর থেকে আরেক মহিলার দেহ উদ্ধার, বাসন্তীতে ব্যাপক চাঞ্চল্য

১২ ঘণ্টার মধ্যে ফের পুকুর থেকে আরেক মহিলার দেহ উদ্ধার, বাসন্তীতে ব্যাপক চাঞ্চল্য

শেষ আপডেট: 17 October 2023 18:40

দ্য ওয়াল ব্যুরো, ক্যানিং: মঙ্গলবার সাত সকালে রাস্তার পাশে জলাশয়ে উদ্ধার হয়েছিল অজ্ঞাত পরিচয় এক যুবতীর দেহ। ১২ ঘন্টা কাটতে না কাটতেই সেই বাসন্তী ব্লকেই মিলল আরও এক মহিলার মৃতদেহ। সকালের ঘটনাস্থল থেকে মাত্র ২-৩ কিলোমিটার দূরে এদিন বিকেলে সেই মৃতদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। একই দিনে পর পর দুটি ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। 

মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে বাসন্তী ব্লকের ঝড়খালি কোষ্টাল থানার অন্তর্গত হিরন্ময়পুর গ্রাম সংলগ্ন জলদান মোড় এলাকায়। বিকেলে স্থানীয় একটি পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময়ে মৃতদেহটি প্রথম দেখতে পান এলাকাবাসীরা। এরপরই স্থানীয়রা ঝড়খালি কোষ্টাল থানায় খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঝড়খালি কোষ্টাল থানার বিশাল পুলিশ বাহিনী। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। কে বা কারা এই ঘটনায় জড়িত সেবিষয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ঝড়খালি থানার পুলিশ। মহিলার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। 

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে ভরতগড় পঞ্চায়েতের অন্তর্গত শঙ্কর মোড় এলাকায় খালের জলে এক মহিলার দেহ ভেসে থাকতে দেখা যায়। ঘটনাটিতে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। এলাকাবাসীরা জানিয়েছেন, মহিলার গলায় ফাঁস দেওয়া ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অন্য কোথাও যুবতীকে খুন করে দেহ খালের জলে ফেলে দেওয়া হয়েছে। সেই ঘটনারও তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে একই দিনে পর পর দুটি ঘটনায় এলাকাবাসীদের মনে আতঙ্ক ছড়িয়েছে। 


অন্যদিকে, গত রবিবার মালদহেও এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অনুমান স্থানীয়দের। ২৪ ঘণ্টা কেটে গেলেও সোমবারও জানা যায়নি মালদহের নির্যাতিতার নাম-পরিচয়। এরপর দুদিনের মাথায় বাসন্তীতে একইদিনে দুই মহিলার দেহ উদ্ধার হয়েছে। পুজোর মুখে পর পর এই ধরনের ঘটনায় ফের প্রশ্নের মুখে রাজ্যে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা। 


```