Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নরেন্দ্রপুরে তরুণীকে বেঁহুশ করে গণধর্ষণ! গড়িয়া থেকে গ্রেফতার আরও ২

রাজীব সরদার ও রাকেশ নস্কর নামে দুই অভিযুক্তকে আগে গ্রেফতার করেছিল পুলিশ।

নরেন্দ্রপুরে তরুণীকে বেঁহুশ করে গণধর্ষণ! গড়িয়া থেকে গ্রেফতার আরও ২

নরেন্দ্রপুরে গণধর্ষণে গ্রেফতার আরও ২-প্রতীকী চিত্র

শেষ আপডেট: 6 November 2024 17:32

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পানীয়র সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে বেহুঁশ করে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল নরেন্দ্রপুরে। সেই ঘটনায় আগেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। পলাতক ছিল দুজন। বুধবার এই ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। 
 
রাজীব সরদার ও রাকেশ নস্কর নামে দুই অভিযুক্তকে আগে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের জেরার করার বুধবার মৃন্ময় সরদার ওরফে লাদেন ও সুব্রত দাস নামে আরও দু'জনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। এদের সকলের বাড়ি গড়িয়া এলাকায়। পুলিশের অনুমান, এই ঘটনায় সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারজনের মধ্যে একজনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অভিযোগকারিণীর পরিচয় হয়েছিল। সেখান থেকে দুজনের বন্ধুত্ব গড়ে ওঠে। বন্ধুত্বের থেকে প্রেমের দিকে গড়ায় তাঁদের সম্পর্ক। কালীপুজোর ঠাকুর দেখতে যাওয়ার জন্য ওই তরুণীকে ডেকে পাঠিয়েছিল অভিযুক্ত ওই যুবক। গত ১ নভেম্বর ওই তরুণী অভিযুক্তের সঙ্গে গড়িয়া স্টেশনে দেখা করেন। সেখান থেকে ওই যুবক তরুণীকে নিয়ে বন্ধুর বাড়িতে যায়। যুবকের আরও কয়েকজন বন্ধু সেখানে উপস্থতি ছিল। অভিযোগ, তখন ওই তরুণীকে পানীয় খেতে দেয় তারা। সেই পানীয় খেয়ে বেঁহুশ হয়ে যান তরুণী। এরপরেই তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। 

বারুইপুর পুলিশ জেলার ডিএসপি (ক্রাইম) ফয়সাল বিন আহমেদ জানিয়েছেন, ঘটনার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই তরুণী। তাঁকে হাসপাতাল ভর্তি করা হয়েছিল। গত ৩ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। ঘটনার তদন্ত চলছে।


```