Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রাকৃতিক দুর্যোগে টালমাটাল, হুগলি নদীতে ঢেউয়ের ধাক্কায় পাড়ে উঠল বাংলাদেশি বার্জ 

'এমভি সানরাইজ সবুজ বাংলা' নামে এই বার্জটিতে নাবিক-সহ ১০ জন বাংলাদেশি রয়েছেন।

প্রাকৃতিক দুর্যোগে টালমাটাল, হুগলি নদীতে ঢেউয়ের ধাক্কায় পাড়ে উঠল বাংলাদেশি বার্জ 

দুর্ঘটনাগ্রস্ত বার্জ

শেষ আপডেট: 16 September 2024 13:33

দ্য ওয়াল ব্যুরো: লাগাতার দুর্যোগে হুগলি নদীতে দুর্ঘটনার মুখে বাংলাদেশি বার্জ। 'এমভি সানরাইজ সবুজ বাংলা' নামে এই বার্জটিতে নাবিক-সহ ১০ জন বাংলাদেশি রয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কর্তারা। 

রবিবার সন্ধ্যায় প্রবল দুর্যোগ চলছিল। কাকদ্বীপের হারউড পয়েন্ট উপকূল থানার সূর্যনগর এলাকায় হুগলি নদীতে তুমুল ঢেউ সামাল দিতে না পেরে নদীর পাড়ে উঠে পড়ে বার্জটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জেলা প্রশাসনের কর্তারাও ছুটে আসেন। স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে নিয়ে তাঁরাই বার্জটিকে শক্ত কাছি দিয়ে বেঁধে ফেলেন। পুলিশ প্রশাসনের তরফে কলকাতা বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি বার্জের এজেন্সিকে খবর দেওয়া হয়।

রবিবার সকাল থেকেই দুর্যোগ শুরু হয়েছিল দক্ষিণবঙ্গে। বিকালের পর পরিস্থিতির একটু উন্নতি হওয়ার পরে খিদিরপুর থেকে বাংলাদেশি বার্জটি নামখানা পাড়ি দিয়েছিল। ছাই ভরতে যাওয়ার পথে সন্ধ্যার ঠিক আগেই হুগলি নদীতে তুমুল ঝড়-বৃষ্টির মধ্যে পড়ে বার্জটি। টালমাটাল অবস্থায় নদীর পাড়ে উঠে যায় বার্জটি। 

নাবিক-সহ ১০ জন বাংলাদেশি রয়েছেন ওই বার্জে। তাঁদের নীচে নামতে নিষেধ করা হয়েছে। সেখানেই তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। 


```