Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

স্বাস্থ্য পরিষেবায় জোর, ডায়মন্ড হারবারের মানুষের জন্য ‘সেবাশ্রয়ের’ সূচনা করলেন অভিষেক

আরজি কর কাণ্ডের আবহে অভিষেকের উদ্যোগকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

স্বাস্থ্য পরিষেবায় জোর, ডায়মন্ড হারবারের মানুষের জন্য ‘সেবাশ্রয়ের’ সূচনা করলেন অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 30 November 2024 17:07

দ্য ওয়াল ব্যুরো: আরজি করের ঘটনার পর থেকে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিস্তর প্রশ্নের মুখে পড়েছে রাজ্য। সরকার দাবি মানলেও ডাক্তারদের সঙ্গে কিছুটা হলেও মনোমালিন্য রয়েই গেছে। এবার সেই ক্ষতে প্রলেপ দিতেই আসরে নামলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের লোকসভা কেন্দ্রেই স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত ‘সেবাশ্রয়’ শুরু করলেন। শনিবার আমতলায় একটি চিকিৎসক সম্মেলনে যোগ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

এদিন অভিষেক যখন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তখনই সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাত বিধানসভার মানুষদের জন্য বিশেষ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। চলবে আগামী ৭৫ দিন। তবে এদিনের অনুষ্ঠানে অভিষেক নিজেই ঘোষণা করেন নতুন বছরের ২ জানুয়ারি থেকে সেখানকার মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। 

আরজি কর কাণ্ডের পরবর্তী পর্যায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। চিকিৎসকদের নিয়ে এর আগে এমন কোনও বৈঠকে যোগ দিতে দেখা যায়নি তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদককে।

ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভার বিভিন্ন এলাকায় জানুয়ারি মাসে ২ তারিখ থেকে আগামী ৭৫ দিন স্বাস্থ্য শিবির হবে। প্রতিটি বিধানসভায় ১০ দিন করে স্বাস্থ্য শিবির করার পরিকল্পনা হয়েছে। শনিবারের কর্মসূচিতে যোগ দেন ১২০০-রও বেশি চিকিৎসক। তাঁদের মধ্যে ৩০০-র বেশি জুনিয়র ডাক্তার ও শ’তিনেক মহিলা চিকিৎসকও ছিলেন।

তৃণমূলের সর্ব স্তরের সংগঠনকে ডায়মন্ড হারবার এলাকায় এই কর্মসূচিতে মাঠে নামিয়েছেন অভিষেক। শহর এলাকায় পুরপ্রতিনিধি এবং গ্রামীণ এলাকায় পঞ্চায়েতের নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ব্লক এবং অঞ্চল স্তরের তৃণমূল নেতারাও মাঠে নেমেছেন। কোভিডের সময় থেকেই ‘মডেল’ হিসাবে উঠে এসেছিল ডায়মন্ড হারবার। সে কোভিডের নমুনা পরীক্ষাই হোক, বা একাধিক স্বাস্থ্য শিবির প্রথম থেকেই নিজের লোকসভা কেন্দ্রের মানুষের পাশে থাকতে দেখা গেছে অভিষেককে। 

স্বাস্থ্য শিবিরে মানুষের শরীরের পরীক্ষা নিরিক্ষার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা মিলবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন ডাক্তাররা। তাঁদের কাঁধেই এই গুরু দায়িত্ব তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


```