
শেষ আপডেট: 16 October 2024 18:58
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: নাবালিকারই ছিল টার্গেট। কখনও টাকা, কখনও খাবারের টোপ। এভাবেই কিশোরীদের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে পাঠাতেন গ্রামের এক প্রৌঢ়। তারপর ওই নাবালিকাদের উপর চালাতেন যৌন নির্যাতন। এক নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতেই ফাঁস হয়ে গেল কুকীর্তি। এমন অভিযোগে অভিযুক্ত ওই প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত গ্রেফতার করা হয়েছে। ওই প্রৌঢ়র বিরুদ্ধে খাবার, টাকার প্রলোভন দেখিয়ে কিশোরীদের যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। এক নাবালিকার পরিবারের অভিযোগ জানিয়েছিল।
বুধবারই ধৃতকে বারুইপুর আদালতে তোলা হয়েছিল। দুই নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। অভিযুক্ত অভিযোগ অস্বীকার করেছেন।এলাকাবাসী তাঁর কঠোর শাস্তি দাবি করেছেন। নির্যাতিতার পরিবার জানিয়েছে, মঙ্গলবার রাতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা।