Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

৬৫ জন অন্তঃসত্ত্বাকে সুন্দরবনের বিভিন্ন দ্বীপ থেকে নিয়ে আসা হল সাগর হাসপাতালে

ডানার প্রভাবে যাতে কোনও মা ও সদ্যোজাত শিশুর ক্ষতি না হয় তার জন্যই এই ব্য়বস্থা বলে জানিয়েছে প্রশাসন।  

৬৫ জন অন্তঃসত্ত্বাকে সুন্দরবনের বিভিন্ন দ্বীপ থেকে নিয়ে আসা হল সাগর হাসপাতালে

উদ্ধার করে আনা হচ্ছে অন্তঃসত্ত্বা মহিলাদের

শেষ আপডেট: 24 October 2024 11:50

নকিবউদ্দিন গাজি, গঙ্গাসাগর

ডানার প্রভাবে প্রাণ ও সম্পত্তিহানি রুখতে তৎপরতা বাড়াচ্ছে প্রশাসন। ইতিমধ্যেই উপকূল এলাকা থেকে সরানো হচ্ছে মানুষজনকে। সুন্দরবনের সাগরদ্বীপ থেকে ৬৫ জন অন্তঃসত্ত্বা মহিলাকে সরিয়ে নিয়ে আসা হল সাগর গ্রামীণ হাসপাতালে। ডানার প্রভাবে যাতে কোনও মা ও সদ্যোজাত শিশুর ক্ষতি না হয় তার জন্যই এই ব্য়বস্থা বলে জানিয়েছে প্রশাসন।  

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের নির্দেশিকা মেনে বৃহস্পতিবার সকাল থেকেই কাজ শুরু করেন স্বাস্থ্যকর্মীরা। গঙ্গাসাগর এলাকার প্রত্যন্ত গ্রামগুলি থেকে অন্তঃসত্ত্বা মহিলাদের নিরাপদ স্থান হিসাবে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসার কাজ শুরু হয়। 

অতীতের ঘূর্ণিঝড়ের তাণ্ডবের অভিজ্ঞতা থেকে এবার আগেই তৎপর হয়েছে প্রশাসন। ডানার তাণ্ডবে যাতে কোনওভাবে সদ্যোজাত শিশু ও মায়েদের কোনও ক্ষতি না হয়, তারজন্য আগাম ব্যবস্থা হিসেবে গ্রামে গ্রামে ঘুরছেন স্বাস্থ্যকর্মীরা। তাঁরা জানান, দুর্যোগের কবলে পড়লে অন্তঃসত্ত্বা মহিলাদের সরিয়ে নিয়ে আসায় ঝুঁকি থাকবে। তাই আগাম ব্যবস্থা নিচ্ছেন তাঁরা।  

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার বুলেটিনে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে পারাদ্বীপ থেকে ২৬০ কিলোমিটার, ধামারা থেকে ২৯০ কিলোমিটার এবং সাগরদ্বীপ থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবেই ওড়িশা উপকূলে ল্যান্ডফল করবে। ওড়িশার ভিতরকণিকা ও ধামারার কাছে ল্যান্ড ফল করার প্রবল সম্ভাবনা। পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত বিস্তৃত হবে এর প্রভাব। ল্যান্ডফলের সময় ঘণ্টায় এর গতিবেগ সর্বোচ্চ ১২০ কিলোমিটার হতে পারে।


```