Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পানীয়র সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে তরুণীকে গণধর্ষণ, নরেন্দ্রপুরে গ্রেফতার ২

অভিযোগকারিণী জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমের অভিযুক্ত এক যুবকের সঙ্গে তাঁর আলাপ হয়। গত ৩ নভেম্বর ওই যুবক তাঁকে দেখা করার জন্য নরেন্দ্রপুরে একটি জায়গায় ডাকে।

পানীয়র সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে তরুণীকে গণধর্ষণ, নরেন্দ্রপুরে গ্রেফতার ২

শেষ আপডেট: 5 November 2024 14:44

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: নরেন্দ্রপুরেও গণধর্ষণ। অভিযুক্ত দু'জনকে গ্রেফতার করল পুলিশ। বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এক তরুণীকে বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে চারজন গণধর্ষণ করে বলে অভিযোগ। মঙ্গলবার ধৃত দুজনকে বারুইপুর আদালতে তোলা হয়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৩ তারিখ। অভিযোগকারিণী জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমের অভিযুক্ত এক যুবকের সঙ্গে তাঁর আলাপ হয়। গত ৩ নভেম্বর ওই যুবক তাঁকে দেখা করার জন্য নরেন্দ্রপুরে একটি জায়গায় ডাকে। সরল মনে তরুণীও ওই যুবকের সঙ্গে দেখা করতে রাজি হয়ে যান। নির্ধারিত দিনে দুজনের দেখা হয়। এরপরেই ওই যুবক তরুণীকে সঙ্গে করে এক বন্ধুর বাড়িতে যায়। সেখানে আগে থেকে কয়েকজন যুবক ছিল। 

অভিযোগ, তরুণীকে ওই সময়েই পানীয় খেতে দেওয়া হয়। সেই পানীয় পান করে নেশাগ্রস্ত হয়ে পড়েন ওই তরুণী। সেই সময়ে ওই চার যুবক তরুণীকে ধর্ষণ করে। এই ঘটনার পরেই কোনওরকমে সেখান থেকে বেরিয়ে এসে নরেন্দ্রপুর থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তরুণী।অভিযোগকারিণীর দাবি, ওই পানীয়র সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে খাইয়েই এই ঘটনা ঘটায় ওই চারজন। 

তরুণীর কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত নামে। গড়িয়া থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। যদিও বাকি দুই অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের জেরা করছেন তদন্তকারীরা। তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। একই সঙ্গে গোপন জবানবন্দি নেওয়ার জন্য ব্যবস্থা করেছে পুলিশ।


```