Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রীলঙ্কার নৌসেনার হাতে বন্দি ২৪ ভারতীয় মৎস্যজীবী, ক্ষুব্ধ স্ট্যালিন

দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কার নৌবাহিনী ২৪ জন ভারতীয় মৎস্যজীবীকে (fishermen) গ্রেফতার করেছে। তাদের জলসীমায় শিকারের অভিযোগে ওই মৎস্যজীবীদের পাঁচটি ট্রলারও বাজেয়াপ্ত করেছে শ্রীলঙ্কার নৌ সেনা (Sri Lankan Navy)। আজ এক বিবৃতিতে এই খবর জানিয়েছে

শ্রীলঙ্কার নৌসেনার হাতে বন্দি ২৪ ভারতীয় মৎস্যজীবী, ক্ষুব্ধ স্ট্যালিন

শেষ আপডেট: 29 November 2022 09:29

দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কার নৌবাহিনী ২৪ জন ভারতীয় মৎস্যজীবীকে (fishermen) গ্রেফতার করেছে। তাদের জলসীমায় শিকারের অভিযোগে ওই মৎস্যজীবীদের পাঁচটি ট্রলারও বাজেয়াপ্ত করেছে শ্রীলঙ্কার নৌ সেনা (Sri Lankan Navy)। আজ এক বিবৃতিতে এই খবর জানিয়েছে তারা।

বিবৃতিতে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় নৌবাহিনী ও শ্রীলঙ্কা কোস্ট গার্ডের যৌথ অভিযানে উত্তর জাফনা উপদ্বীপের কারাইনগর উপকূলে এই মৎস্যজীবীদের গ্রেফতার করা হয়। শ্রীলঙ্কার জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে এই বছর এখনও পর্যন্ত ২৫২জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে দ্বীপরাষ্ট্রের নৌ বাহিনী।

ধৃতরা সকলেই তামিলনাড়ুর বাসিন্দা। আজ শ্রীলঙ্কার নৌ সেনার প্রেস বিবৃতির কথা জানা মাত্র দক্ষিণের ওই রাজ্যে এই ইস্যুতে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। একাধিক দল দাবি করেছে, মৎস্যজীবীদের ছাড়িয়ে আনতে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে সরকারকে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে দ্রুত হস্তক্ষেপ করার দাবি জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে লেখা চিঠিতে স্ট্যালিন বলেছেন, ‘শুধুমাত্র এই বছরেই শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে ২২১ জন তামিল মৎস্যজীবী গ্রেফতার হয়েছেন।’

তিনি আরও বলেছেন, ‘শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে বার বার গ্রেফতারের ঘটনাগুলি তামিলনাড়ুর মৎস্যজীবীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করছে। তাঁরা শুধুমাত্র মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন।

প্রসঙ্গত, মৎস্যজীবীদের জলসীমা অতিক্রম ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একটি চলমান বিবাদ। ভারতের জেলেও আটক বেশ কয়েকজন শ্রীলঙ্কার বাসিন্দা। অনেক ক্ষেত্রেই অনুপ্রবেশের অভিযোগ তুলে নৌসেনা এবং উপকূলীয় বাহিনী গোলাগুলির লড়াইয়ে মেতে ওঠে।

এখন পর্যন্ত, তামিলনাড়ুর ১০৫টি মাছ ধরার নৌকা শ্রীলঙ্কা সেনার হেফাজতে রয়েছে। অনেকসময় আটক মৎস্যজীবীদের ছেড়ে দেওয়া হলেও ট্রলার ফেরানো হয় না।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে লিখেছেন, শ্রীলঙ্কার সেনা প্রায়ই আমাদের মৎস্যজীবীদের আটক করছে। এটা বন্ধ করতে ভারত সরকারকে উপযুক্ত কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। শ্রীলঙ্কার হেফাজতে থাকা মৎস্যজীবী ও তাঁদের মৎস্যযানগুলি উদ্বারের ব্যবস্থা করতে হবে কেন্দ্রীয় সরকারকে।

পরকীয়ার এ কী পরিণতি! প্রেমিকার রহস্যমৃত্যু, খুন করে দেহ লোপাটের চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে


```