Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জনপ্রিয় থিয়েটার শিল্পী, বাংলা টেলি জগতের প্রবাদপ্রতিম অভিনেতা গৌতম দে প্রয়াত

দ্য ওয়াল ব্যুরো: বাংলা টেলি জগতের প্রবাদপ্রতিম শিল্পী গৌতম দে প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেতা। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। আজ দুপুর দেড়

জনপ্রিয় থিয়েটার শিল্পী, বাংলা টেলি জগতের প্রবাদপ্রতিম অভিনেতা গৌতম দে প্রয়াত

শেষ আপডেট: 23 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: বাংলা টেলি জগতের প্রবাদপ্রতিম শিল্পী গৌতম দে প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেতা। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। আজ দুপুর দেড়টা নাগাদ টেকনিশিয়ান স্টুডিওতে তাঁর মরদেহ নিয়ে আসা হবে। বাংলা সিরিয়ালেন জনপ্রিয় মুখ গৌতমবাবু তাঁর অভিনয় জীবন শুরু করেন থিয়েটার দিয়ে। ১৯৮০ সালে প্রথম থিয়েটারের মঞ্চে পা রাখেন। তাঁর অভিনীত প্রথম বাংলা নাটক ‘শ্রীমতী ভয়ঙ্করী’ বেশ সাড়া ফেলে থিয়েটারের জগতে। রবি ঘোষ, বাসবী নন্দী, শেখর চট্টোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে তাঁর সৃজনশীল অভিনয় নজর কাড়ে দর্শকদের। একবার একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, স্টেজেই জীবনের সবচেয়ে আনন্দের ও খুশির মুহূর্তগুলো কাটিয়েছেন তিনি। ‘সাবাস পেটোপাঁচু’, ‘দম্পতি’, ‘বৈশাখী ঝড়’-সহ তাঁর অভিনীত একাধিক নাটক রঙ্গনা, বিশ্বরূপা, রংমহল, বিজন থিয়েটারের মঞ্চ আলো করেছে। শুধু থিয়েটার নয়, পরবর্তীকালে অনেক বাংলা সিরিয়ালের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অভিনয় করেছেন বেশ কিছু বাংলা ছবিতেও। ইন্দোর সেনের একটি ধারাবাহিকে অভিনয়ের মধ্যে দিয়ে প্রথম বাংলা টেলি জগতে হাতেখড়ি। মীনাক্ষী গোস্বামীর ‘কলকাতার কাছে’ তাঁর জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয়। একসময় টেলিভিশন কাঁপানো অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘জন্মভূমি’তে তাঁর অভিনয় মন কাড়ে সকলেরই। থিয়েটারের মঞ্চ থেকে গৌতমবাবুর পরিচিতি ছড়িয়ে পড়ে সন্ধের বৈঠকখানায়। ‘এ কোন সকাল’, ‘তিথির অতিথি’, ‘ধ্যাৎ তেরিকা’, ‘লাবণ্যের সংসার’, ‘খুঁজে বেড়াই কাছের মানুষ’-সহ আরও অনেক সিরিয়ালের চেনা মুখ তিনি।  সম্প্রতি দু’টি জনপ্রিয় টেলি সিরিয়াল— ‘রানি রাসমণি’ এবং ‘কুসুমদোলা’-তেও তাঁকে দেখা গিয়েছে।

```