Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিন নাইজেরিয়ান যুবকের গাওয়া শাহরুখের ছবির গান ‘কাল হো না হো’ ইন্টারনেটে ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: সোনু নিগমের কণ্ঠে ‘কাল হো না হো’র সেই বিখ্যাত টাইটেল ট্র্যাক মনে আছে। প্রত্যেকের ফোনে, মিফজিক সিস্টেমেই আলোড়ন তুলেছিল সেই গান। কানে হেডফোন লাগিয়ে আপনিও গুনগুন করেছেন একসময়, হয়তো বা এখনও করেন। সেই গানই ফিরে এসেছে নতুন আঙ্গি

তিন নাইজেরিয়ান যুবকের গাওয়া শাহরুখের ছবির গান ‘কাল হো না হো’ ইন্টারনেটে ভাইরাল

শেষ আপডেট: 23 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: সোনু নিগমের কণ্ঠে ‘কাল হো না হো’র সেই বিখ্যাত টাইটেল ট্র্যাক মনে আছে। প্রত্যেকের ফোনে, মিফজিক সিস্টেমেই আলোড়ন তুলেছিল সেই গান। কানে হেডফোন লাগিয়ে আপনিও গুনগুন করেছেন একসময়, হয়তো বা এখনও করেন। সেই গানই ফিরে এসেছে নতুন আঙ্গিকে। কী ভাবছেন রিমিক্স, না বলিউডের নতুন ট্রেন্ড মাফিক পুরনো গানের কনটেম্পোরারি চমক? তার কোনওটাই নয়। সোনুর মন মাতানো ‘কাল হো না হো’ নিজেদের মতো করে ভালোবেসে গেয়েছেন তিন নাইজেরিয়ান যুবক। নাইজেরিয়ান স্টাইলে সেই গানের ভিডিও ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল। কথায় বলে সঙ্গীতের কোনও জাত, ধর্ম, ভাষা হয় না। সঙ্গীতের একটাই ধর্ম, তা হল সুরের সঙ্গে মনের মেলবন্ধন। দেশ, সংস্কৃতির গণ্ডি পেরিয়ে সঙ্গীতের সপ্তসুরে বাঁধা ভুবন। ভিন দেশের ঐতিহ্য, সংস্কৃতিকে যেমন মানুষ আপন করে নেয়, তেমনি সেই দেশের সঙ্গীতও ছাপ ফেলে মানুষের হৃদয়ে। গানের মাধ্যমেই গড়ে ওঠে হৃদ্যতা। বলিউড গানের এমনিতেই বিশেষ চল রয়েছে বাইরের দেশগুলিতে। তার মধ্যে অন্যতম নাইজেরিয়া। রেট্রো মিউজিক থেকে হালফিলের গান, সেই ১৯৫০ সাল থেকেই বলিউডের প্রেমে মজে নাইজেরিয়ার জেন এক্স, জেন ওয়াই। তারই একটা ঝলক সম্প্রতি ছেয়ে গিয়েছে নেট দুনিয়ায়। https://twitter.com/alidaudzai_/status/1076017385356709888 তিন যুবক গেয়ে চলেছেন ‘কাল হো না হো’। গানের ভাষা একই, তবে স্টাইলে সামান্য বদল এসেছে। নাইজেরিয়ান টাচে হিন্দি গানের কলি বেশ খুলেছে। একজনের কণ্ঠের জাদু, বাকি দু’জন র‍্যাপের তালে তাঁকে সঙ্গে দিয়ে গেছেন। এই ভিডিও টুইটারে পোস্ট করেছেন আলি গুল খান। অস্ট্রেলিয়ার এই যুবক নিজেও বলিউড সঙ্গীতের অনুরাগী। শাহরুখের অনেক হিট গানই তিনি পিয়ানোতে বাজিয়েছেন। টুইটারে বেশ জনপ্রিয় সেই সব ভিডিও। নাইজেরিয়ান যুবকদের এই ভিডিও টুইটারে পোস্ট করে আলি লিখেছেন, ‘‘আমি হলফ করে বলতে পারি, ভারতীয়দের থেকে নাইজেরিয়ানরা অনেক বেশি বলিউড ছবি দেখেন ও হিন্দি গান শোনেন।’’ টুইটারে এই মূহূর্তে ভিডিওর ভিউয়ার সংখ্যা আট লক্ষ ছাড়িয়েছে। ভিউয়ারদের অনেকেই নাইজেরিয়ান গায়ককে সোনু নিগমের সঙ্গে তুলনা করেছেন। কারওর আবার মন্তব্য, যে কোনও ইন্ডিয়ান আইডল প্রতিযোগির থেকে শতগুণে ভালো গেয়েছেন তিন নাইজেরিয়ান যুবক।

```