Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাইবার প্রতারণার বড়সড় চক্র ফাঁস, নয়ডায় ২৫টি ভুয়ো কল সেন্টারের খোঁজ, পাকড়াও ৩০০ কর্মী

দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো কল সেন্টার খুলে রমরম করে চলছিল ব্যবসা। বেআইনি লেনদেনের নিশানায় ছিল মার্কিন মুলুকের নাগরিকরা। টাকা ও গুরুত্বপূর্ণ নথি খুইয়ে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআইয়ের কাছে অভিযোগও জমা পড়ছিল ভূরি ভূরি। ভারতের গোয়েন্দা সংস্থার স

সাইবার প্রতারণার বড়সড় চক্র ফাঁস, নয়ডায় ২৫টি ভুয়ো কল সেন্টারের খোঁজ, পাকড়াও ৩০০ কর্মী

শেষ আপডেট: 23 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো কল সেন্টার খুলে রমরম করে চলছিল ব্যবসা। বেআইনি লেনদেনের নিশানায় ছিল মার্কিন মুলুকের নাগরিকরা। টাকা ও গুরুত্বপূর্ণ নথি খুইয়ে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআইয়ের কাছে অভিযোগও জমা পড়ছিল ভূরি ভূরি। ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করে নয়ডায় এমন ২৫টি ভুয়ো কল সেন্টার ঝাঁপ বন্ধ করল এফবিআই ও রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ। ধরা পড়ল অন্তত ৩০০ কর্মী। চলতি বছর জুলাই মাস থেকে শুরু হয়েছিল অভিযান। নয়ডার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ২৫টি ভুয়ো কল সেন্টারের খোঁজ পায় পুলিশ। তাদের মধ্যে বেশিরভাগ অফিসই ছিল নয়ডার সেক্টর ৬৩-তে। বাজেয়াপ্ত করা হয় ৪০০টিরও বেশি কম্পিউটার। ভারতের একটি সাইবার প্রতারণা চক্র মার্কিন নাগরিকদের ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে বলে অভিযোগ উঠেছিল আগেই। সেই চক্রের নাগাল পেতেই ভারতে আসেন এফবিআই ও রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের আধিকারিকরা। নয়ডার গৌতম বুদ্ধ নগরের সদর দফতরে ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে গোপনে বৈঠকও সারেন তাঁরা। তদন্তকারীদের কথায়, এই সব কল সেন্টার থেকে ভুয়ো কল যেত মার্কিন নাগরিকদের কাছে। নানা কথায় ফাঁসিয়ে এটিএমের পিন নম্বর হাতিয়ে নিত অপরাধীরা। এই ভাবে গত চার-পাঁচ মাসে আড়াই লক্ষ টাকারও বেশি আত্মসাৎ করেছিল তারা। গৌতম বুদ্ধ নগরের পুলিশ সুপার অজয় পাল শর্মা বলেছেন, ‘‘জুলাই ২০ থেকে ডিসেম্বর ২১ পর্যন্ত নয়ডায় ২৫টি ভুয়ো কল সেন্টারের খোঁজ পেয়েছি আমরা। একটা বড় চক্র এই সেন্টারগুলি পরিচালনা করত। এমন আরও কল সেন্টার নয়ডা ও তার আশপাশে গজিয়ে উঠেছে কিনা সেটা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’’ পুলিশ সুপারের কথায়, এই সেন্টারের লোকজন নিজেদের পরিচয় দিত মাইক্রোসফট বা অ্যাপেলের কর্মী হিসেবে। মূলত আমেরিকা ও কানাডার নাগরিকরাই ছিল তাদের নিশানায়। অপরাধীদের প্রত্যককেই এই কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হত। তাদের ইংরাজি উচ্চারণ তুখোর, ফলে সহজেই একটা সুন্দর কথোপকথনের মাধ্যমে তারা গ্রাহকদের মন জয় করে নিত। তার পর কৌশলে তাদের এটিএম নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে চল ব্যবসা। তদন্তকারীরা জানিয়েছেন, এই চক্রের পাণ্ডাদের আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে। আমেরিকা, চিন ও দুবাইতেও রয়েছে তাদের ঘাঁটি। ধৃতদের জেরা করে এই প্রতারণা চক্রের মাস্টারমাইন্ডদের তল্লাশি চালাচ্ছে পুলিশ।

```