"আমি পাঁচজনকে গুলি করে খুন করেছি", ফ্লোরিডার ব্যাঙ্কে এলোপাথাড়ি গুলি চালিয়ে আত্মসমর্পণ তরুণের
দ্য ওয়াল ব্যুরো: বুধার স্থানীয় সময় দুুপুর সাড়ে ১২ টা নাগাদ ফোন আসে হাইল্যান্ডস কাউন্টি শেরিফের অফিসে। ফোনের ওপারে ধরা গলায় এক ব্যক্তির কণ্ঠস্বর, "আমি পাঁচ জনকে গুলি করে খুন করেছি, আমাকে গ্রেফতার করুন।"
অরল্যান্ডো থেকে ৪৫ মাইল দক্ষিণে ফ্লো
শেষ আপডেট: 23 January 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: বুধার স্থানীয় সময় দুুপুর সাড়ে ১২ টা নাগাদ ফোন আসে হাইল্যান্ডস কাউন্টি শেরিফের অফিসে। ফোনের ওপারে ধরা গলায় এক ব্যক্তির কণ্ঠস্বর, "আমি পাঁচ জনকে গুলি করে খুন করেছি, আমাকে গ্রেফতার করুন।"
অরল্যান্ডো থেকে ৪৫ মাইল দক্ষিণে ফ্লোরিডার সেবরিং শহরে বন্দুকবাজের গুলিতে আতঙ্ক ছড়ায় গতকাল। সানট্রাস্ট ব্যাঙ্কে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এক তরুণ। তাঁর হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন পাঁচ জন। আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে যায়। গুলি লেগে আহতও হয়েছেন অনেকে।
সেবরিং পুলিশের শীর্ষ আধিকারিক কার্ল হগলান্ড জানিয়েছেন, ব্যাঙ্কে ঢুকে গুলি চালানোর পর পুলিশে খবর দেয় আততায়ী নিজেই। ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর পরেও সে গুলি চালিয়ে যাচ্ছিল। তার সঙ্গে একচোট গুলির লড়াইও হয় পুলিশের। পরে সে নিজেই আত্মসমর্পন করে। ধৃতের নাম জ়েফেন জ়াভের। বয়স ২১ বছর।
[caption id="attachment_73802" align="aligncenter" width="780"]

জ়েফেন জ়াভের[/caption]
এক প্রত্যক্ষদর্শীর কথায়, "দুপুরের দিকে ব্যাঙ্কে ঢুকেই গুলি ছুড়তে শুরু করেছিল ওই তরুণ। সেই সঙ্গে হুমকিও দিয়ে যাচ্ছিল লোকজনকে। চোখের সামনেই পাঁচ জনকে গুলিবিদ্ধ হতে দেখেছি"
কী কারণে এমন ঘটনা ঘটিয়েছে জ়েফেন তার কারণ এখনও অজানা। তাকে জেরা করা চলছে বলে জানিয়েছেন হগলান্ড। তাঁর কথায়, "অনেকের প্রাণ গেল। এক নির্বোধ আততায়ীর এমন জঘন্য কাজের জন্য নিরপরাধ মানুষজনকে মরতে হল।" আততায়ীকে কঠিন শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
ঘটনাস্থল ঘিরে রেখেছে সোয়াট (SWAT) টিম। ব্যাঙ্কের কর্মচারীদের জি়জ্ঞাসাবাদ করা চলছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। গর্ভনর রন ডেসান্টিস বলেছেন, "সেবরিং, হাইল্যান্ড কাউন্টি ও ফ্লোরিডার জন্য একটা ভয়ানক দিন। ঘটনার জোরদার তদন্ত হবে।"
পড়াশোনায় নাকি বরাবরই মেধাবী ছিল জ়েফেন। এমনটাই জানিয়েছেন তার বাবা জোশ জ়াভের। তাঁর কথায়, "আমার মন ভেঙে গেছে। কেন সে এমন করল বুঝতে পারছি না। নিশ্চয়ই কোনও সমস্যা হয়েছিল। নিহতদের জন্য আমি দুঃখিত।"