দ্য ওয়াল ব্যুরো: চলন্ত গাড়িতে কিশোরীকে ধর্ষণ করেছিল দুই যুবক। সেই ভিডিও তারা ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়। জুলাই মাসে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে মিডিয়া জুড়ে ছিছিক্কার হয়। বুধবার ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঝাড়খণ্ডের পালামৌ জেলার। পুলিশ সুপার ইন্দ্রজিৎ মাহাতো জানিয়েছেন, ওই দুই যুবকের বিরুদ্ধে পকসো (প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেসেন্স) আইনে মামলা দায়ের করা হয়েছে।
নির্যাতিতা কিশোরী দশম শ্রেণির ছাত্রী। লেসলিগঞ্জ থানায় সে তার বয়ানে বলেছে, গত ২৩ জুলাই টিউশন থেকে বাড়ি ফেরার সময় তাকে অপহরণ করে সামসেদ আনসারি নামে এক যুবক। তাকে জোর করে টেনে হিঁচড়ে একটি এসইউভি গাড়িতে তুলে নেয় সে। গাড়িতে ছিল তার আরও এক সঙ্গী দানিশ আনসারি।
কিশোরী জানিয়েছেন, গাড়ির ভিতরেই তার উপর নির্যাতন চালায় ওই দু’জন। গোটা ঘটনার ভিডিও তুলে রাখে তারা। সেই সঙ্গে কিশোরীকে মুখ বন্ধ রাখার জন্য হুমকিও দেওয়া হয়। পরিবারের কথা ভেবে সেই সময় পুলিশে কিছু জানায়নি ওই কিশোরী।
কিন্তু ইন্টারনেটে সেই ভিডিও ছড়িয়ে পড়তে দেখে ঘুম উড়ে যায় কিশোরী ও তার পরিবারের লোকজনের। বিস্তারিত জানিয়ে পুলিশে অভিযোগ জানান কিশোরীর পরিবারের লোকজন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।