Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পিকনিক থেকে ফেরার পথে খাদে বাস উল্টে মৃত তিন পড়ুয়া, জখম বহু

দ্য ওয়াল ব্যুরো: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস উল্টে মৃত্যু হল তিন পড়ুয়ার। জখম অনেকে। শনিবার সন্ধেয় এই দুর্ঘটনা সুরাটের দাম জেলায়। মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জনা ৭০ পড়ুয়া নিয়ে বাসটি ফিরছিল শবরী ধাম থেকে। মহাল-বারদ

পিকনিক থেকে ফেরার পথে খাদে বাস উল্টে মৃত তিন পড়ুয়া, জখম বহু

শেষ আপডেট: 21 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস উল্টে মৃত্যু হল তিন পড়ুয়ার। জখম অনেকে। শনিবার সন্ধেয় এই দুর্ঘটনা সুরাটের দাম জেলায়। মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জনা ৭০ পড়ুয়া নিয়ে বাসটি ফিরছিল শবরী ধাম থেকে। মহাল-বারদিপাড়া রুট দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। এলাকার বাসিন্দারাই ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় সূত্রে খবর, পড়ুয়াদের অনেকের অবস্থাই ছিল আশঙ্কাজনক। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছিল। বাকিদের ভর্তি করা হয়েছে সুরাট সিভিল হাসপাতালে। পুলিশ সুপার শ্বেতা শ্রিমালি জানিয়েছেন, পড়ুয়াদের বয়স ১০ থেকে ১৬ বছরের মধ্যে। সকলেরই বাড়ি সুরাটের আম্রোলি এলাকায়। টিউশন থেকেই এই পিকনিকের ব্যবস্থা করা হয়েছিল। এ দিন সকালে একটি বাসে চাপিয়ে পড়ুয়াদের নিয়ে যাওয়া হয়েছিল শবরী ধামে। ফেরার পথে সন্ধের দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসের ভিতর থেকে সব পড়ুয়াদেরই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কী ভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখছে পুলিশ।

```