Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অবাক জলপান! দু’বোতল জলের জন্য টিপস্ সাত লক্ষ টাকা!

দ্য ওয়াল ব্যুরো: রেস্তোরাঁয় খেয়ে টিপস্ দেন তো? কত দেন? ৫০, ১০০ অথবা রেস্তোরাঁর নাম বুঝে আর পকেটের বহর বুঝে কখনও বা ৫০০!  লক্ষ টাকা টিপস্ দিয়েছেন কখনও বা দেওয়ার কথা স্বপ্নেও ভেবেছেন? রেস্তোরাঁয় খেতে গিয়ে এমনটাই কিন্তু করে ফেলেছেন এক ব্যক্তি।

অবাক জলপান! দু’বোতল জলের জন্য টিপস্ সাত লক্ষ টাকা!

শেষ আপডেট: 22 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: রেস্তোরাঁয় খেয়ে টিপস্ দেন তো? কত দেন? ৫০, ১০০ অথবা রেস্তোরাঁর নাম বুঝে আর পকেটের বহর বুঝে কখনও বা ৫০০!  লক্ষ টাকা টিপস্ দিয়েছেন কখনও বা দেওয়ার কথা স্বপ্নেও ভেবেছেন? রেস্তোরাঁয় খেতে গিয়ে এমনটাই কিন্তু করে ফেলেছেন এক ব্যক্তি। কী খেয়ে সদয় হয়ে তিনি এমন টিপস্ দিয়েছেন জানেন? জল। তাও মাত্র দু’বোতল। তাতেই সন্তুষ্ট ব্যক্তি। গলা ভিজিয়ে পরম শান্তিতে সুন্দরী ওয়েটারের হাতে তুলে দিয়েছেন নোটের গোছা। কড়কড়ে নোটের বান্ডিলে তখন জ্বলজ্বল করছে দশ হাজার ডলার, ভারতীয় টাকায় যার মূল্য প্রায় ৭ লক্ষ ৩৫ হাজার টাকা। গ্রিনভিলের ‘সুপ ডগস’ রেস্তোরাঁর বেশ নাম রয়েছে। এখানেই ঢুঁ মেরেছিলেন ওই ব্যক্তি। পেশায় তিনি একজন নামী ইউ টিউবার। পোশাকি নাম মিস্টার বিস্ট। রেস্তোরাঁ মালিকের কাছে অনুরোধ করেছিলেন দু’বোতল জলের। অর্ডার পেয়ে জল এনে তো আলিয়ানা অবাক। আরে! ইনি তো সেই ইউ টিউবার যাঁর অনেক সুখ্যাতি। ঢকঢক করে জল খেয়ে তেষ্টা মিটিয়ে বিস্ট তখন যুবতীর দিকে চেয়ে মিটিমিটি হাসছেন। আলিয়ানার বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই ও প্রান্ত থেকে ভেসে আসে ভারী গলায় কয়েকটা শব্দ। ‘সুস্বাদু জলের জন্য ধন্যবাদ’।  সুদর্শন গ্রাহকের থেকে এই কয়েকটি কথা শুনে ততক্ষণে লজ্জায় লাল সুন্দরী ওয়েটার। তবে গ্রাহক যে শুধু প্রশংসা করেই থামলেন না সেটা বোঝা গেল মিনিট খানেক পরই। এক গোছা কড়কড়ে নোট পকেট থেকে বার করে যুবতীর হাতে তুলে দিলেন তিনি। নোট গুণে তো আলিয়ানার চোখ কপালে। এ কি করেছেন বিস্ট। এ তো লক্ষ টাকার টিপস্। হাতে টিপস্ নিয়ে বেশ হাসিমুখে পোজও দিয়েছেন আলিয়ানা। সেই ছবি এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল। তবে টিপসে্র টাকা অনেকের সঙ্গেই ভাগ করে নিতে চান আলিয়ানা। তাঁর কথায়, "এমন টিপস্ পেয়ে আমি অভিভূত। এটা আমার কাছে আশীর্বাদ। আমার মতো অনেক কলেজ পড়ুয়াই এই রেস্তোরাঁয় কাজ করেন। টাকাটা আমি মানুষের উপকারের কাজে লাগাতে চাই। "

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```