Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসেতু বানাল চিন, পারাপার করতে গিয়ে নাকি ঘুমিয়েই পড়ছেন বাস চালকরা

দ্য ওয়াল ব্যুরো: চিনের মূল ভূখণ্ডের সঙ্গে হংকং ও ম্যাকাওকে সংযুক্ত করেছে এই সেতু। সমুদ্রের উপর ৫৫ কিলোমিটার (৩৪ মাইল) দীর্ঘ এই সি-ক্রসিং ব্রিজটি এই মুহূর্তে বিশ্বের দীর্ঘতম সেতুর তকমা পেয়েছে। রোড ব্রিজের পাশাপাশি সমুদ্রের নীচের টানেল— হংকংয়

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসেতু বানাল চিন, পারাপার করতে গিয়ে নাকি ঘুমিয়েই পড়ছেন বাস চালকরা

শেষ আপডেট: 22 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: চিনের মূল ভূখণ্ডের সঙ্গে হংকং ও ম্যাকাওকে সংযুক্ত করেছে এই সেতু। সমুদ্রের উপর ৫৫ কিলোমিটার (৩৪ মাইল) দীর্ঘ এই সি-ক্রসিং ব্রিজটি এই মুহূর্তে বিশ্বের দীর্ঘতম সেতুর তকমা পেয়েছে। রোড ব্রিজের পাশাপাশি সমুদ্রের নীচের টানেল— হংকংয়ের ল্যানটাও দ্বীপকে জুহাই ও ম্যাকাও শহরের সঙ্গে সংযুক্ত করে রেখেছে এই সেতু। উদ্বোধনের পর সেতু খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। এমনটাই জানিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। সেতুর নিরাপত্তার দিকেও কড়া ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে, সিসিটিভি ক্যামেরায় নাকি ধরা পড়েছে অদ্ভুত দৃশ্য। দীর্ঘ এই সেতু পারাপার করতে গিয়ে নাকি বার কয়েক হাই তুলছেন বাস চালকরা। সামান্য ঝিমোতেও দেখা যাচ্ছে তাঁদের। কৃর্তৃপক্ষ জানিয়েছেন, আগে হংকং থেকে ম্যাকাও পাড়ি দিতে যেখানে ঘণ্টা তিনেক সময় লাগত। এখন এই রাস্তা পার হতে লাগছে মাত্র ৩০ মিনিট। হচ্ছে। এই সেতুতে যানপ্রতি টোল ট্যাক্স ৬০০ থেকে ৮০০ টাকা। ২০০৯ সালে সেতুর নির্মাণকাজ শুরু হয়। যারা প্রতিকূলতার মধ্যে দিয়ে এগিয়ে চলে কাজ। নির্মাণ সংস্থার ঢিলেমি, বাজেট নিয়ে সমস্যা এবং নির্মাণকালীন নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় সেতুর কাজ মাঝে একপ্রকার বন্ধই হয়ে গেছিল। নির্মাণ চলার সময় মৃত্যু হয় ১৮ জন শ্রমিকের। ফলে, সেতুর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে পড়ে যান কর্তৃপক্ষ। সেতুটি তৈরি করতে খরচও কিছু কম হয়নি। এক লক্ষ ৪৭ হাজার ৪৩০ কোটি টাকা ব্যয়ে আস্ত এই সেতুটি তৈরি হয়েছে। এটি পুরো মাত্রায় শক্তিশালী ঘূর্ণিঝড় ও ভূমিকম্প প্রতিরোধী। শক্তপোক্ত করে সেতু গড়তে ব্যবহার করা হয়েছে চার লক্ষ টন স্টিল। এই পরিমাণ স্টিল দিয়ে নাকি ৬০টি আইফেল টাওয়ার নির্মাণ করা সম্ভব, দাবি প্রযুক্তিবিদদের। সেতুটির প্রায় ত্রিশ কিলোমিটার পার্ল নদীর উপর দিয়ে গেছে, আর জাহাজ চলাচল চালু রাখতে ৬.৭ কিলোমিটার রাখা হয়েছে সমুদ্রের নিচের সুড়ঙ্গপথে। হংকং, ম্যাকাও-সহ চিনের ন’টি শহরকে সংযুক্ত করেছে এই সেতু। কর্তৃপক্ষের মতে, যান চলাচলের অনুমতি সাপেক্ষ এবং অবশ্যই দিতে হবে কর। দিনে প্রায় ৯,২০০ যান এই সেতু দিয়ে চলাচল করবে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```