Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

নিজের হাতে ত্রাণ সামগ্রী গোছাচ্ছেন ‘আম্মা’ সুধা মূর্তি, ভাইরাল হল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: বানভাসি কেরলের পাশে দাঁড়াতে এক জন স্নেহময়ী মায়ের মতোই এগিয়ে এলেন ইনফোসিস ফাইন্ডেশনের চেয়ারপার্সন তথা সমাজকর্মী সুধা মূর্তি। তাঁর একটা অন্য পরিচয়ও আছে। সুধা ইনফোসিস-এর অন্যতম প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির স্ত্রী। তাঁর ফাউন্ডেশন

নিজের হাতে ত্রাণ সামগ্রী গোছাচ্ছেন ‘আম্মা’ সুধা মূর্তি, ভাইরাল হল ভিডিও

শেষ আপডেট: 22 August 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: বানভাসি কেরলের পাশে দাঁড়াতে এক জন স্নেহময়ী মায়ের মতোই এগিয়ে এলেন ইনফোসিস ফাইন্ডেশনের চেয়ারপার্সন তথা সমাজকর্মী সুধা মূর্তি। তাঁর একটা অন্য পরিচয়ও আছে। সুধা ইনফোসিস-এর অন্যতম প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির স্ত্রী। তাঁর ফাউন্ডেশন বরাবরই দেশ ও দশের কল্যাণের জন্য কাজ করে। বন্যার কারণে কর্ণাটকের কোদাগু জেলা এখন কার্যত বিধ্বস্ত। হাজার হাজার মানুষ ঘরছাড়া। কোদাগুর দুর্গতদের কাছে ত্রাণ পাঠানোর জন্যই জোরকদমে কাজ শুরু করেছেন সুধা ও তাঁর ফাইন্ডেশনের সদস্যেরা। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়, যেখানে দেখা যাচ্ছে দলের সঙ্গে নিজেও ত্রাণ গোছানোর কাজে হাত লাগিয়েছেন তিনি। https://twitter.com/DVSBJP/status/1031738068003377152 ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়া। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আম্মা তাঁর পছন্দের কাজ করছেন।’  ভিডিওয়ে দেখা যাচ্ছে, ইনফোসিসের বড় বড় প্যাকে ত্রাণ সামগ্রী প্যাকিংয়ের কাজ চলছে। সবার সঙ্গে কাজে হাত লাগিয়েছেন সুধাও। একবার প্যাকিং করছেন, আবার ঘুরে ঘরে কাজের তদারকিও করছেন। ভিডিওটি ভাইরাল হতেই লাইক ও কমেন্ট উপছে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এর আগেও দেশের শহীদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল সুধা মূর্তির ফাউন্ডেশনকে। জীবনভর নানা জন কল্যাণমূলক কাজের জন্য তাঁকে সম্মানিতও করেছে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) ও আইসিসি ক্যালকাটা ফাউন্ডেশন।

```