Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে ঝর্নায় ঝাঁপ ২২ বছরের ছাত্রের! পাথরের খাঁজে আটকে মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো: ২২ বছরের সোমনাথ বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন তিরুপতিতে। আচমকাই তিনি ঝাঁপ দেন ঝর্ণার জলে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর দেহ মিলল পাথরের খাঁজে। ঘটনাটি ঘটেছে শুক্রবার। চেন্নাইয়ের বাসিন্দা সোমনাথ বন্ধুদের সঙ্গে তালাকোন

বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে ঝর্নায় ঝাঁপ ২২ বছরের ছাত্রের! পাথরের খাঁজে আটকে মৃত্যু

শেষ আপডেট: 2 July 2023 19:01

দ্য ওয়াল ব্যুরো: ২২ বছরের সোমনাথ বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন তিরুপতিতে। আচমকাই তিনি ঝাঁপ দেন ঝর্ণার জলে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর দেহ মিলল পাথরের খাঁজে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার। চেন্নাইয়ের বাসিন্দা সোমনাথ বন্ধুদের সঙ্গে তালাকোনা জলপ্রপাতের কাছে দল বেঁধে গিয়েছিলেন বনভোজনে। হঠাৎই তিনি তাঁর এক বন্ধুকে বলেন যে তিনি উঁচু থেকে জলে ঝাঁপ দিচ্ছেন এই ঘটনার ভিডিও করতে। রিল বানানোর উদ্দেশ্যেই এমন আবদার করেন সোমনাথ। সেই মতো ঝাঁপ দেওয়ার পরই তলিয়ে যান ওই যুবক।

দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও সন্ধান মিলছিল না ওই যুবকের। বাধ্য হয়েই পুলিশে খবর দেন সেই দলেরই অন্য একজন। অবশেষে শনিবার পাথরের খাঁজ থেকে উদ্ধার হয় সোমনাথের মৃতদেহ। জলের নিচে দুটি পাথরের মাঝখানে আটকে গিয়েছিল সেই যুবকের মাথা।

জানা গেছে, চেন্নাইয়ের রাজীব গান্ধী কলেজের এমএসসির ছাত্র সোমনাথ। প্রসঙ্গত, তালাকোনা জলপ্রপাতের কাছে এমন ঘটনা এই নিয়ে তিন বার ঘটল কিছু মাসের মধ্যেই। পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে মৃত সোমনাথের দেহটিকে।

ময়দানে পালিত ক্রীড়া সাংবাদিক দিবস, চাঁদের হাটে সূচনা সুরক্ষা বিমার


```