Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মানালিতে খাদে গাড়ি উল্টে মৃত বাঙালি পর্যটক, গুরুতর জখম আট

দ্য ওয়াল ব্যুরো: মায়ের বিসর্জনের পরই আঁধার নেমে এল গাইঘাটা থানার চাঁদপাড়ার বাড়িটিতে। সপ্তমীর দিন পরিবারকে বিদায় জানিয়ে মানালির উদ্দেশে রওনা দিয়েছিলেন বিশ্বজিৎ দাস। রবিবার এল তাঁর মৃত্যুর খবর। পুজোর ছুটিতে হিমাচল ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে

মানালিতে খাদে গাড়ি উল্টে মৃত বাঙালি পর্যটক, গুরুতর জখম আট

শেষ আপডেট: 21 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: মায়ের বিসর্জনের পরই আঁধার নেমে এল গাইঘাটা থানার চাঁদপাড়ার বাড়িটিতে। সপ্তমীর দিন পরিবারকে বিদায় জানিয়ে মানালির উদ্দেশে রওনা দিয়েছিলেন বিশ্বজিৎ দাস। রবিবার এল তাঁর মৃত্যুর খবর। পুজোর ছুটিতে হিমাচল ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন দশ জনের একটি বাঙালি পর্যটকের দল। মৃত্যু হয়েছে গাইঘাটার বাসিন্দা বিশ্বজিৎ দাসের। গুরুতর জখম অবস্থায় বাকিরা ভর্তি হাসপাতালে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সপ্তমীর দিন কলকাতা থেকে মানালিতে পৌঁছয় ওই দল। গতকাল মানালি থেকে গাড়িতে চেপে রোটাংপাসের রাস্তা ধরেন তাঁরা। মাঝপথেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পড়ে যায় খাদে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশ্বজিতের। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরই খোঁজ মিলছে আরও এক পর্যটকের। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। তাঁদের মধ্যে কয়েকজনের নাম জানতে পেরেছে পুলিশ। তাঁরা হলেন—  হিমানীশ দাস, শম্পা দাস, বুবাই দাস, মিঠুন বিশ্বাস, সুমন দাস ও টুকটুকি দাস। সুমন ও টুকটুকি বারাসতের বাসিন্দা। বাকিরা মধ্যমগ্রামের নন্দনকাননের। বিশ্বজিতের পরিবার জানিয়েছে, লক্ষ্মীপুজোর পরই ফেরার কথা ছিল তাঁর। কিন্তু, তার আগেই সব ওলটপালট হয়ে গেল। দেহ উদ্ধারের জন্য মঙ্গলবারই মানালি রওনা দিচ্ছেন তাঁরা। বাকিদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করছে পুলিশ।  

```