Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অর্থমন্ত্রী পদে ফিরলেন অরুণ জেটলি

দ্য ওয়াল ব্যুরো: তিন মাস পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী পদে ফিরলেন অরুণ জেটলি। কিডনির অসুস্থতার জন্য গত ১৪মে থেকে চিকিৎসার কারণে অর্থ এবং কর্পোরেট অ্যাফেয়ার্স দফতরের দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছিলেন তিনি। এই সময়ে এই মন্ত্রকের দায়িত্বে ছিলেন পীযূষ গ

অর্থমন্ত্রী পদে ফিরলেন অরুণ জেটলি

শেষ আপডেট: 22 August 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: তিন মাস পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী পদে ফিরলেন অরুণ জেটলি। কিডনির অসুস্থতার জন্য গত ১৪মে থেকে চিকিৎসার কারণে অর্থ এবং কর্পোরেট অ্যাফেয়ার্স দফতরের দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছিলেন তিনি। এই সময়ে এই মন্ত্রকের দায়িত্বে ছিলেন পীযূষ গোয়েল। ১৪মে-এর পর অরুণ জেটলি প্রথমবার জনসমক্ষে এসেছিলেন গত ৯অগস্ট। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে ভোট দিতে এসেছিলেন দীর্ঘদিনের এই সাংসদ। এ দিন প্রথামাফিক প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জেটলিকে তাঁর মন্ত্রকের দায়িত্বে পুনর্বহাল করেন। এই তিনমাস মন্ত্রকের দায়িত্বে না থাকলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন নামজাদা এই আইনজীবী। জাতীয় নাগরিক পঞ্জি, জিএসটি সহ একাধিক ইস্যু নিয়ে ব্লগ লিখেছেন এই সময়ে। জিএসটি-র বর্ষপূর্তিতে একটি কনক্লেভেও যোগ দিয়েছিলেন। লক্ষ্মীবারেই তিনি ফিরছেন নর্থ ব্লকের নিজের চেয়ারে।

```