Ukraine crisis: রোমানিয়া থেকে ২১৯ জন ভারতীয় নাগরিককে নিয়ে উড়ল প্রথম বিমান
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Ukraine) থেকে ভারতীয় নাগরিকদের (Indian) দেশে ফেরানো নিয়ে অনেক বিশৃঙ্খলা ও বিভ্রান্তি হয়েছে। আতঙ্কে দিন কেটেছে আটকে থাকা নাগরিকদের। এদের মধ্যে অনেকেই পড়ুয়া। অবশেষে হাসি ফুটল তাঁদের মুখে। ২১৯ জন নাগরিকদের নিয়ে প্রথম এয়া
শেষ আপডেট: 26 February 2022 12:25
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Ukraine) থেকে ভারতীয় নাগরিকদের (Indian) দেশে ফেরানো নিয়ে অনেক বিশৃঙ্খলা ও বিভ্রান্তি হয়েছে। আতঙ্কে দিন কেটেছে আটকে থাকা নাগরিকদের। এদের মধ্যে অনেকেই পড়ুয়া। অবশেষে হাসি ফুটল তাঁদের মুখে। ২১৯ জন নাগরিকদের নিয়ে প্রথম এয়ার ইন্ডিয়া (Air India) বিমান উড়ল রোমানিয়া (Romania) থেকে।
২৪ তারিখ রাশিয়া, ইউক্রেন আক্রমণের পর থেকেই বন্ধ হয়ে যায় দেশের বিমান পথ। অবরুদ্ধ হয়ে পড়ে রাজধানী কিয়েভ। তারপর থেকেই বাঙ্কারে ঠাঁই হয় আটকে থাকা নাগরিকদের। ক্রমাগত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে থাকে।
আরও পড়ুনঃ
Russia-Ukraine War: মহিলা তৃণমূলের মিছিল ভারতীয়দের উদ্ধারের দাবিতে, পথে নামল এসইউসিও
এদিকে ইউক্রেনের পথ বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই বিদেশমন্ত্রক অন্য পথ খুঁজতে শুরু করে। অবশেষে গতকাল রাতেই এয়ার ইন্ডিয়ার দুটি বিমান উড়ে যায় রোমানিয়ার উদ্দেশে। বুদাপেস্ট বিমানবন্দর থেকে শনিবারই ওড়ে প্রথম বিমান। সন্ধে সাড়ে ছ'টা নাগাদ মুম্বইয়ে নামবে বিমানটি। ফিরবেন ২১৯ জন।

রোমানিয়া থেকে ওড়ার সময় বিমানের ভেতরে দেখা যায় রাষ্ট্রদূত রাহুল শ্রীবাস্তবকে। তিনি জানান, ইউক্রেন থেকে সবাইকে সুস্থভাবে ফিরিয়ে নেওয়া হবে। আটকে থাকা বাকি ভারতীয়দের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিদেশমন্ত্রী জানান যে, তিনি ব্যক্তিগতভাবে পুরো বিষয়টির ওপর নজর রাখছেন।