Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মাত্র ২১ বছর বয়সে দেশের কনিষ্ঠতম বিচারপতি হওয়ার যোগ্য জয়পুরের যুবক

দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ২১। এই কলেজে পড়ার বয়সেই হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন যুবক! এখনও পর্যন্ত তিনিই দেশের কনিষ্ঠতম বিচারপতি। জয়পুরের মায়াঙ্ক প্রতাপ সিংয়ের এই কীর্তিতে বিস্মিত সকলে। ২০১৮ সালে রাজস্থান জুডিসিয়াল সার্ভিস পরীক্

মাত্র ২১ বছর বয়সে দেশের কনিষ্ঠতম বিচারপতি হওয়ার যোগ্য জয়পুরের যুবক

শেষ আপডেট: 22 November 2019 07:01

দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ২১। এই কলেজে পড়ার বয়সেই হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন যুবক! এখনও পর্যন্ত তিনিই দেশের কনিষ্ঠতম বিচারপতি। জয়পুরের মায়াঙ্ক প্রতাপ সিংয়ের এই কীর্তিতে বিস্মিত সকলে। ২০১৮ সালে রাজস্থান জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় পাশ করে এই পদে বসার যোগ্য হয়েছেন তিনি। মেধা এবং পরিশ্রম একসঙ্গে হাত ধরলে যে অসম্ভবকেও সম্ভব করা যায়, তারই প্রমাণ মায়াঙ্ক। ভারতীয় বিচার ব্যবস্থায় এক নজিরবিহীন ঘটনা বলাই যায়। মায়াঙ্কের সাফল্যের কথা সামনে আসতেই অভিনন্দন ও প্রশংসায় ভেসে গেছেন তিনি। এত দিন জুডিসিয়াল সার্ভিসের যে কোনও পরীক্ষার জন্য ন্যূনতম বয়স ছিল ২৩ বছর। সম্প্রতি সে বিধি তুলে দেওয়া হয়েছে রাজস্থানে। চলতি বছরের জানুয়ারি মাসেই রাজস্থান হাইকোর্টের তরফে জানানো হয়, পরীক্ষার বয়স কমিয়ে ২১ বছর করা হয়েছে। এর পরেই সব রেকর্ড ভেঙে ফেলেছেন মায়াঙ্ক। মাত্র ২১শেই বিচারপতি হওয়ার যোগ্য বলে নির্ধারিত হয়েছেন। তবে পরীক্ষায় পাশ করে যোগ্যতা অর্জন করলেও, বিচারপতি তকমা পাওয়ার জন্য তাঁকে এখনও ১৪ বছর অপেক্ষা করতে হবে। কারণ ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী ৩৫ বছর বয়সের আগে কেউ বিচারপতি পদে বসতে পারেন না। সাফল্যের খবর পেয়ে স্বাভাবিক ভাবেই খুব খুশি মায়াঙ্ক। বৃহস্পতিবারই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। জানান, দেশের আইনব্যবস্থা ও বিচারের উপর তাঁর আস্থা আছে। এই পেশায় আসার স্বপ্ন দেখতেন তিনি। ভাবতেন, আইনজীবী হবেন। কিন্তু এত তাড়াতাড়ি যে এত বড় পরীক্ষায় পাশ করবেন, তা নিজেও আন্দাজ করতে পারেননি মায়াঙ্ক। এই অভাবনীয় সাফল্যের পিছনে মায়াঙ্ক কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর পরিবার, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়কে। ধন্যবাদ জানিয়েছেন রাজস্থান হাইকোর্টকেও। কারণ পরীক্ষায় বসায় ন্যূনতম বয়স না কমালে তিনি পরীক্ষায় বসতে পারতেন না, এই কৃতিত্বও অর্জন করতে পারতেন না।

```